বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি। ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার।

কেরানীগঞ্জে র‌্যাব-১০ এর অভিযানে ইয়াবাসহ আটক ১

কেরানীগঞ্জে র‌্যাব-১০ এর অভিযানে ইয়াবাসহ আটক ১। রাজধানী ঢাকার কেরানীগঞ্জে মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ মোঃ সুজন (২৬) নামে ১ মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১০।এসময় আটককৃত ব্যক্তির কাছ থেকে ইয়াবা ও নগত টাকা জব্দ করা হয়।
র‌্যাব জানায়,গোপন সংবাদের ভিত্তিতে ২৮ অক্টোবর সোমবার র‌্যাব-১০ সিপিসি-২, কেরানীগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে ঢাকা দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন কালিগঞ্জ হইতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করিয়া, মাদক ব্যবসায়ী মোঃ সুজন (২৬), পিতা- মৃত সিরাজ উদ্দিন,সাং আঙ্গারীয়া থানা- রাজাপুর জেলা- ঝালকাঠি এ/পি- কালিগঞ্জ নয়া বাড়ীর হোল্ডিং নং ১৯, এসএম খলিল এর বাড়ীর ভাড়াটিয়া,থানা- দক্ষিন কেরানীগঞ্জ, জেলা-ঢাকা।এসময় তার কাছ থেকে ৩৭৫ পিস ইয়াবা, ০২ টি মোবাইল ফোন এবং নগদ ২৫,০০০/- টাকা সহ হাতে-নাতে আটক করেন ।

আটক মাদক কারবারী সুজন
র‌্যাব- ১০ ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি ২) ডিএডি বদিউল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আটক আসামীর বিরুদ্ধে ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে ।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host