শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে ভুয়া এনএসআই কর্মকর্তা আটক

কেরানীগঞ্জে ভুয়া এনএসআই কর্মকর্তা আটক
কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০১৯, ৭:১২ পিএম

ঢাকার কেরানীগঞ্জে এক ভুয়া এন এস আই কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। আটককৃত ওই ভুয়া এন এস আই কর্মকর্তার নাম সঞ্জয় বিশ্বাস(৩৫)। আজ মঙ্গলবার(০৯জুলাই) সকাল ১১টায় মডেল থানার ঘাটারচর এলাকা থেকে তাকে আটক করা হয়। কেরানীগঞ্জ মডেল থানার আটি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই সাদিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে এস আই রেজাউল আমিন বর্ষন ও সঙ্গীয় ফোর্স নিয়ে ঘাটারচর এলাকায় মাদক অভিযানে বের হই। আমাদের পুলিশের গাড়িটি ঘাটারচর এলাকায় পৌছার পর ভুয়া এনএসআই সঞ্জয় বিশ^াাস আমাদের চ্যালেঞ্জ করে নিজেকে ঘাটারচর এলাকায় দ্বায়িত্বে নিয়োজিত এনএসআই ইন্সেপেক্টর বলে পরিচয় দেন। এরপর সে আমাদের ধমক দিয়ে বলেন, আপনারা আমাকে না জানিয়ে কার অনুমোতিতে এ এলাকায় মাদক অভিযানে বের হয়েছেন। তার কথা বার্তা শুনে বিষয়টি আমাদের সন্দেহ হলে আমরা কৌশলে তাকে সম্মানের সাথে স্যার সম্বোধন করে তাকে আপ্যায়ন করি। পরে বিষয়টি আমাদের উর্ধ্বতন কর্মকর্তাকে জানাই। সঞ্জয়ের নাম শুনে মডেল থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের তাকে আটক করার অনুমোতি দেন। অনুমতি পেয়ে আমরা তাকে আটক করে তার দেহ তল্লাশি করি। এসময় তার কাছ থেকে একটি ড্রাইভিং লাইলেন্স,এন এস আই এর একটি আইডি কার্ড ও এন এস আইয়ের ভিজিটিং কার্ড পাই। যার মধ্যে নাম লেখা রয়েছে বিব্রত মজুমদার সজল। তার সঙ্গে জাতীয় পরিচয় পত্র পাওয়া যায়। যার মধ্যে নাম লেখা রয়েছে সঞ্জয় বিশ^াস। আমাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় তার প্রকৃত নাম সঞ্জয় বিশ্বাস। সে একজন ড্রাইভার।
এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, আমি আটককৃত সঞ্জয়ের বিরুদ্ধে এর আগেও মানুষের বিভিন্ন অভিযোগের কথা শুনেছি। সে বিভিন্ন সময়ে বিভিন্ন পরিচয় দিয়ে সাধারন মানুষকে হয়রানি ও প্রতারনা করতো। তাকে অনেক দিন যাবৎ আমরা খুঁজতে ছিলাম। আটককৃত সঞ্জয় বিশ^াসের পিতার নাম কমল চন্দ্র বিশ^াস। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার দক্ষিন ফুকরা গ্রামে।

0 0

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host