শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে বন্ধু হাতে বন্ধু খুন
ঢাকার রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর ইউনিয়নের আমবাগিচা খালপাড় এলাকায় বন্ধুর হাতে বন্ধু খুন হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার বিকাল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম মোঃরাজেশ (২০) তার পিতার নাম মোঃ লাভলু বাবু্র্চি।নিহত রাজেশ তেলঘাট বড়ইতলা লেদের ওয়ার্কসপে কাজ করতেন বলে জানান তার বাবা।
দক্ষিন কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ জামান ও প্রত্যক্ষদর্শীরা জানান বিকাল বেলা খালপাড়ে হাজী বজলু মিয়ার বাড়ীর সামনে নিহত রাজেশ ও তার বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছিল।এক সময় রাজেশের কাছে থাকা মোবাইল নিয়ে তার পাপ্পু নামের বন্ধুর সাথে কথা কাটাকাটির মাঝে পাপ্পু হঠাৎ রাজেশকে ছুড়ি মারে এবং রাজেশ মাটিতে লুটিয়ে পরে।
পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত বলে ঘোষনা করে।প্রায় সবসময় খালপাড় রোডে বখাটে ছেলেরা আড্ডা দেয় বলে জানান স্থানীয় লোকজন। এঘটনায় দক্ষিন কেরানীগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন।



