সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক। শ্বশুর হত্যায় জামাইয়ের ১৫ লাখ টাকার চুক্তি, ডিবির জালে আরেক আসামি গ্রেফতার।

কেরানীগঞ্জে গার্মেন্টস ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা কানন শিকদারের নামে চাঁদাবাজির মামলার নিজেদের অবস্থান ব্যাখ্যা করে সংবাদ সম্মেলন করেন।

oplus_32

কেরানীগঞ্জে গার্মেন্টস ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা কানন শিকদারের নামে চাঁদাবাজির মামলার নিজেদের অবস্থান ব্যাখ্যা করে সংবাদ সম্মেলন করেন।

নিজস্ব প্রতিবেদক।

ঢাকার কেরানীগঞ্জে গার্মেন্টস ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা কানন শিকদারের নামে চাঁদাবাজির মামলার নিজেদের অবস্থান ব্যাখ্যা করে সংবাদ সম্মেলন করেছে কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমবায় সমিতি লিঃ।

সোমবার বিকেলে আগানগর এলাকায় জেলা পরিষদ মার্কেটে সমিতির নিজস্ব কার্যালয়ে সভাপতি আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, একটি ব্যবসায়ীক লেনদেন নিয়ে দু পক্ষের মধ্যে ঘটনা ঘটেছে। এটা নিয়ে আমরা কয়েকবার সমিতিতে বিচারের আয়োজন করেছিলাম। তবে এরই মাঝে একটি হামলার ঘটনা ঘটে যাওয়ায় বিষয়টি ঘোলাটে হয়। পরবর্তীতে ডিআইজি অফিস পর্যন্ত অভিযোগ করা হয়েছে। পরে সেখান থেকেও একটি তদন্ত করা হয়। আমরা চেয়েছিলাম সমিতির মাধ্যমে বিষয়টি মীমাংসা করার জন্য কিন্তু শেষ পর্যন্ত পারিনি। এটি এখন মামলা মোকদ্দমা পর্যন্ত গড়িয়েছে।

এ সময় চাঁদাবাজির মামলায় অভিযুক্ত কানন শিকদার বলেন,মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি মূলক মামলা দিয়ে আমাকে হেও করা হচ্ছে। মূলত আমি পাওনা টাকা চাইতে গিয়ে চাঁদাবাজ হয়েছি। সমিতি এর আগে বিচার করতে চেয়েছে, তখন কোন মীমাংসা হয়নি। এখন সমিতি পুনরায় বিচার করুক, আমি যে রায় হয় তা মেনে নিব।

এ সময় কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও  দোকান মালিক সমবায় সমিতির সহ-সভাপতি মুস্তাফিজুর রহমান মোস্তাক, সাধারণ সম্পাদক শওকত হোসেন সোনা মিয়া, সদস্য দুলাল বেপারী,রেজাউল ইসলামসহ বিভিন্ন মার্কেট কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host