রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার। কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক।

কেরানীগঞ্জে কবিরাজ মফিজুলের ১০ টুকরা লাশের রহস্য উদঘাটন ৩ আসামী গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ

ইমরান হোসেন ইমু :  কেরানীগঞ্জে বেউতা গ্রামে মফিজুলের ১০ টুকরা লাশের মূলরহস্য উদঘাটন।  এঘটনায় মুল আসামী সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশ(ডিবি)। এঘটনায় কেরানীগঞ্জ ডিবি অফিসে আজ দুপুর ২টায় সাংবাদিক সম্মেলন করেছে অতিরিক্ত পুলিশ সুপার মো. সাঈদুর রহমান।
সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সাঈদুর রহমান বলেন, গত ২ জানুয়ারি কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ বেউতা গ্রামের কবিরাজ মফিজুলের ১০ টুকরা লাশ উদ্ধার করে। ডিবি পুলিশ তদন্ত পাওয়ার পর জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করে। আটককৃত মাকসুদা আক্তার লাকি, সালাউদ্দিন, নজরুলকে জিজ্ঞাসাবাদ মূলরহস্য বের হয়ে আসে।
জানা যায়, প্রবাসি আল-আমিনের স্ত্রী লাকির সন্তান না হওয়ায় মফিজুল কবিরাজের কাছে চিকিৎসার জন্য যায়। চিকিৎসার নামে প্রেমে জড়িয়ে পরে। দীর্ঘদিন প্রেমের পর লাকি তার ভুলটা বুঝতে পেরে সংশোধন হওয়ার চেষ্টা করে। কবিরাজ তাতে রাজি না হয়ে তাকে বিভিন্ন সময় শারিরিক ও মানসিক নির্যাতন চালায়। লাকি উপায় অন্তর না পেয়ে দেবরের সাথে বিষয়টি আলাপ করে কবিরাজকে হত্যার পরিকল্পনা করে। গত ৩১ ডিসেম্বর কবিরাজ লাখির বাসায় আসলে পরিকল্পিত অনুযায়ী কবিরাজকে হত্যা করে ১০ টুকরা লাশ বিভিন্ন স্থানে ফেলে দেয়। এঘটনায় ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশ মূল আসামী ৩ জনকে গ্রেপ্তার করে সাংবাদিক সম্মেলন করেন।

সিংক :   মো. সাঈদুর রহমান
অতিরিক্ত পুলিশ সুপার
ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশ।

মো.আরিফুল  ইসলাম
কেরানীগঞ্জ ।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host