মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরাণীগঞ্জে পাঁচ ডাকাত সদস্য আটক; ডাকাতির মালামাল উদ্ধার

মোঃইমু আহমেদ: ঢাকা জেলার কেরানীগঞ্জে ডাকাত দলের পাঁচ সদস্যকে আটকসহ ডাকাতির মালামাল উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। আটককৃত ডাকাত সদস্যরা হলো, মোঃ রফিক (৪০), মোঃ নাদিম (২৭), মোঃ আরিফ হোসেন (২৫), মোঃ আজিম মাঝি (১৮) ও আল আমীন (২৫)। আজ শনিবার দুপুরে র‌্যাব-১০ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জনৈক ট্রাক মালিকের অভিযোগে ও গোপন সংবাদের ভিত্তিতে ১ জুন (শনিবার) রাত পুনে ১টার দিকে র‌্যাব- ১০, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার মেজর সৈয়দ ইমরান হোসেন এবং স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ আবুল কালাম আজাদ এর নের্তৃত্বে ঢাকা জেলার কেরানীগঞ্জ থানাধীন দক্ষিন পাড় গেন্ডারিয়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাত দলের ওই পাঁচ সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির ৮৬ হাজার গজ সাদা কাপড় (আনুমানিক মূল্য ৩৪,৪০,০০০/- টাকা) ও ১টি ট্রাক (রেজিঃ নম্বর-ঢাকা মেট্রো-ড-১১-১৮৬৯), ৮টি মোবাইল সেট এবং নগদ ২৩,৩০০/- টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। র‍্যাব-১০ কেরাণীগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর সৈয়দ ইমরান হোসেন জানান, আটককৃত ডাকাত দলটি দীর্ঘদিন যাবৎ ডাকাতির সাথে যুক্ত রয়েছে এবং তারা ঢাকাসহ আশপাশের বিভিন্ন জেলায় ডাকাতি করে আসছিল। তিনি আরো জানান, এটি একটি সংঘবদ্ধ ডাকাত চক্র বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। এ ঘটনায় আটককৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি ডাকাতি মামলা প্রক্রিয়াধীন রয়ে…

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host