রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার।

কুড়িগ্রামে সাংবাদিক মিলনের মৃত্যুতে বিএমএসএফ’র শোক প্রকাশ

কুড়িগ্রামে সাংবাদিক মিলনের মৃত্যুতে বিএমএসএফ’র শোক প্রকাশ

রিপোর্ট : ইমাম বিমান

কুড়িগ্রামে সাংবাদিক মিলনের মৃত্যুতে ” বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ” (বিএমএসএফ) এর পক্ষ থেকে শোক জানিয়েছে সংগঠনটির নেতৃবৃন্দ। ৮ অাগষ্ট শনিবার রাত ১০টায় ” বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ” (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সভাপতি শহিদুল ইসলাম পাইলট ও সাধারন সম্পাদক আহমেদ আবু জাফর যৌথ এক বিবৃতিতে শোক বার্তা জানান। শোক বার্তায় কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে মাজহারুল ইসলাম মিলনের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। একই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে মরহুমের রুহের আত্মার মাগফিরাত কামনা করেন।

এ বিষয় ” বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ” (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক আহমেদ আবু জাফর জানান, জীবন্দশায় মিলন ” বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ” (বিএমএসএফ) এর সাথে ঐক্যমত পোষন করে কুড়িগ্রাম জেলায় সংগঠনের ১৪ দফা দাবি বাস্তবায়নের জন্য আপ্রাণ চেষ্টা করে গেছেন। তাঁর মৃত্যুতে আমরা একজন সাংবাদিক তথা সংবাদিক বান্ধব সংগঠন বিএমএসএফ প্রেমী কর্মী হারালাম। তিনি কুড়িগ্রাম জেলা বিএমএসএফ কমিটির তথ্য বিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন। তিনি আজ শনিবার রাত আনুমানিক ৮:৩০ মিনিটের সময় মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সাংবাদিক মিলনের রুহের মাগফিরাতের জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host