বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

শ্যামপুর এলাকা হতে আগ্নেয়াস্ত্রসহ ২ শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

রাজধানীর শ্যামপুর এলাকা হতে আগ্নেয়াস্ত্রসহ ০২ শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক, ছিনতাইকারীসহ ডাকাতির বিরুদ্ধে ব্যপক অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ১৫ অক্টোবর ২০২১  তারিখ আনুমানিক রাত ৯ :৩০ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানীর ঢাকার শ্যামপুর থানাধীন পোস্তগোলা এলাকায় একটি অভিযান পরিচালনা করে আগ্নেয়াস্ত্র ও হেরোইনসহ ০২ জন অস্ত্রধারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। রানা @ পিচ্চি রানা (৩২) ও ২। মোঃ আকাশ (২০) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০১টি ওয়ান শুটার গান, ০১ রাউন্ড গুলি, ১,০৫০ (এক হাজার পঞ্চাশ) পুরিয়া হেরোইন ০৩টি মোবাইল ফোন ও নগদ- ৬০০/- (ছয়শত) টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা একজন অবৈধ অস্ত্রধারী মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবত শ্যামপুরসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সন্ত্রাসীমূলক কার্যক্রম ও হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সরবারহ করে আসছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি অস্ত্র মামলা ও একটি মদক মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host