বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

রাজধানীতে বিক্রয় নিষিদ্ধ ঔষধসহ গ্রেফতার ১

রাজধানীতে বিক্রয় নিষিদ্ধ ঔষধসহ গ্রেফতার

রাজধানী ঢাকার কোতয়ালী থানাধীন ১৬ নং আকমল খান রোড এলাকায় অভিযান চালিয়ে ৭লক্ষ টাকা মূল্যের ২৬হাজার ৯২ পিস বিক্রয় নিষিদ্ধ সরকারী ও বিদেশী ঔষধসহ ত্রীদেব কুমার সরকার অপু (৩৯) নামের ঔষধ কালোবাজারী চক্রের ১ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০) সদস্যরা।

বৃহস্পতিবার সাড়ে পাচটার দিকে র‌্যাবের মিডিয়াসেল থেকে বিষয়টি নিশ্চিত করে ফেমাস বার্তা ডটকম কে জানান। বুধবার আনুমানিক পাচটার দিকে এ অভিযান চালানো হয়। এসময় তার নিকট থেকে ২টি মোবাইল ফোন ও নগদ ১৩ হাজার টাকা উদ্ধার করা হয়।

র‌্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার ঔষধ কালোবাজারী চক্রের সদস্য। দীর্ঘদিন যাবত অবৈধভাবে বিভিন্ন বিদেশী কোম্পানির ঔষধ ও বিক্রয় নিষিদ্ধ সরকারী ঔষধ কালোবাজারী ও চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে ঢাকাসহ এর আশপাশের এলাকার বিভিন্ন ঔষধের দোকানে সরবরাহ করে আসছিল বলে জানা যায়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host