বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরাণীগঞ্জে র‌্যাবের অভিযানে ১৮ জুয়াড়ি গ্রেপ্তার।

কেরাণীগঞ্জে র‌্যাব১০ এর অভিযানে ১৮ জুয়াড়ি আটক,,

 

মোঃ ইমরান হোসেন ইমু,,

ঢাকার কেরাণীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ১৮ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০) সদস্যরা।

শনিবার রাত সাড়ে নয়টার দিকে কেরাণীগঞ্জ মডেল থানা নজরগঞ্জ এলাকায় অভিযান চালায় র‌্যাব-১০ এর একটি দল। এসময় জুয়া খেলার সরঞ্জাম, নগদ বিশ হাজার দুই’শ সত্তর টাকাসহ ছয়জন কে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মো. জাহাঙ্গীর হোসেন (৩৯), মো. কাদের (৫০), মো. জামাল (৫৫), মো. হাবিবুল্লাহ (৫৪), মো. ফারুক (৪৫) ও মো. শাহীন মিয়া (৪৭)।

 

এছাড়াও একইদিন রাত সাড়ে এগার টার দিকে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার গোলাম বাজার এলাকা থেকে অপর একটি অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম, নগদ পয়ত্রিশ হাজার সত্তর টাকাসহ ১২জনকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন- মো. নুর ইসলাম (৪৫), মো. ইদ্রিস আলী (৩৮), মো. সোহেল বিশ্বাস (৩১), মো. শাকিল আহমেদ (২৯), মো. আলম হোসেন (৩৮), মো. রবিউল ইসলাম (৪০), মো. সবুজ মিয়া (৩০), মো. বেলায়েত হোসেন (২৮), মো. লিটন মিয়া (৪০), মো. আশরাফ আলী (৪২), মো. আনোয়ার (৪০) ও মো. আবুল কাশেম (৩৫) বলে জানা যায়।

 

র‌্যাব-১০ এর মিডিয়াসেল থেকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা পেশাদার জুয়াড়ি। তারা দীর্ঘদিন যাবৎ একে অন্যের সাথে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host