বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

র্যাবের অভিযানে ২১ জুয়ারি গ্রেফতার।,
: রবিবার, ৩ জানুয়ারী, ২০২১ /
র্যাবের অভিযানে ২১ জুয়ারি গ্রেফতার
মো: ইমরান হোসেন ইমু,,,
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কালিন্দী ইউনিয়নের আমিরাবাগ বাদাম গাছতলা ও দক্ষিণ যাত্রাবাড়ী মীরহাজীরবাগ এলাকা থেকে শুক্রবার রাত দশটার দিকে একুশ জুয়ারীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে- কেরানীগঞ্জ মডেল থানা এলাকা থেকে মো. মারুফ (৪০), মো. রকিবুল হাসান শাওন (৩৭), মো. নোমান আরাফাত রবিন (৩৬), মো. ফয়সাল হোসেন (৩৫), মো. দ্বীন ইসলাম (৩৫), মো. আঃ ওহাব (৫২), মো. রজব আলী (৩৫), মো. সুমন মিয়া (৩৬), মো. কামরুল ইসলাম (৩৯) এবং মো. মামুন হোসেন (৩৭)।
যাত্রাবাড়ী থানা এলাকা থেকে মো. আলী আহম্মদ (৩৮), মো. সুজন (৪৮), মো. সালাউদ্দিন (৪৫), মো. জাহাঙ্গীর আলম (৪৩), মো. মনির হোসেন (৩৭), মো. সেলিম (৪৮), মো. আব্দুর রহিম (৩৮), মো. লাল মিয়া (৫০), মো. আব্দুল মালেক (৫০), মো. চুনু মিয়া (৪৮), মো. বাবুল মৃধা (৪৬) বলে জানা যায়।
র্যাব-১০ এর মিডিয়াসেল থেকে বিষয়টি নিশ্চিত করে ফেমাস বার্তা’কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একদল জুয়ারী কেরানীগঞ্জের আমিরাবাগ বাদাম গাছতলা ও দক্ষিণ যাত্রাবাড়ী মীরহাজীরবাগ এলাকায় নিয়মিত জুয়া খেলে আসছে।
ওই সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে কেরানীগঞ্জ হতে দশজন ও যাত্রাবাড়ী হতে এগার জুয়ারীকে জুয়া খেলার আলামত ও টাকাসহ গ্রেফতার করে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।