বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

রাজধানী চকবাজার থানা এরিয়া থেকে ১ জন ধর্ষককে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

রাজধানী চকবাজার থানা এরিয়া থেকে ১ জন ধর্ষককে গ্রেফতার করেছে র‌্যাব-১০,

মোঃ ফয়সাল হাওলাদার স্টাফ রিপোটার

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব-১০ এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে।

সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।

এরই ধারাবাহিকতায় ০১ জানুয়ারী ২০২১ ইং তারিখে মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর সিপিসি ৩, লালবাগ ক্যাম্পের একটি আভিযানিক দল রাজধানী ঢাকার চকবাজার মডেল থানাধীন, ৩০/৬, কামালবাগ, দাদনের বাড়ির তৃতীয় তলা থেকে বিশেষ অভিযান পরিচালনা করে ০১ একজন ধর্ষক আসামি মোঃ নিজাম উদ্দিন@জুয়েল (২৫) কে গ্রেফতার করতে সক্ষম হয় RAB-10 ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ধর্ষক আসামি ভিকটিমকে পূর্ব পরিচয়ের জের ধরে, কাজ পাইয়ে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে গত ১৬-১২- ২০২০ ইং তারিখে ঢাকায় নিয়ে আসে।

আসামির বর্তমান ঠিকানা ৩০/৬, কামালবাগ, দাদনের বাড়ির দ্বিতীয় তলার, জৈনেক নাজমার দুয়ারির কক্ষে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে।

সর্বশেষ গত ০১-০১-২০২১ইং তারিখে অনুমানিক ৯.টার সময় আসামি নিজে সহ অজ্ঞাতনামা দুই জনকে নিয়ে ভিকটিমকে ধর্ষণের চেষ্টা ও শ্লীলতাহানীর করার সময়।

তার চিৎকারে আশেপাশের লোক জড়ো হয়ে Rab এর একটি বিশেষ টিমের সহায়তায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিমকে উদ্ধার করে আসামি কে হাতেনাতে আটক করে।

অদূর ভবিষ্যতে এরূপ ধর্ষকদের বিরুদ্ধে র‌্যাব-১০ এর জোড়ালো সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে জানান তারা ।

উক্ত গ্রেফতারকৃত ধর্ষক আসামির বিরুদ্ধে ডিএমপি ঢাকার চকবাজার মডেল থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host