বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

র‌্যাবের অভিযানে কোটি টাকার কষ্টিপাথরের মূর্তিসহ তিনজন গ্রেফতার।

র‌্যাবের অভিযানে কোটি টাকার কষ্টিপাথরের মূর্তিসহ তিনজন গ্রেফতার।

স্টাফ রিপোর্টার :

রাজধানীর বনানীতে একটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তিসহ তিন জনকে আটক করেছে র‌্যাব। বুধবার (২৩ ডিসেম্বর) রাতে বনানীর আমতলী এলাকার জলখাবার রেস্তোরাঁয় অভিযান চালায় র‌্যাব-১০-এর একটি দল।

র‌্যাবের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই রেস্তোরাঁয় প্রাচীন দুর্লভ কষ্টিপাথরের হস্তনির্মিত একটি মূর্তি পাওয়া যায়। উদ্ধার করা কালো রঙের মূর্তিটির আনুমানিক দৈর্ঘ্য ১৫ দশমিক ৫ ইঞ্চি এবং ওজন ১০ কেজি।

পাচারকারী সন্দেহে গ্রেফতারকৃতরা হলো, মো. আলাউদ্দিন (৩৫), মো. দ্বীন ইসলাম (১৮), মোঃ বিল্লাল হোসেন (৬০)। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাব-১০-এর মিডিয়াসেল থেকে বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা মূর্তি পাচারকারী চক্রের সদস্য। তারা পরস্পর যোগসাজসে উক্ত মূর্তিটিকে বিদেশে পাচারের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল। আসামীরা আরো জানায় যে, তাহারা কষ্টি পাথরের হস্তনির্মিত প্রত্নতাত্ত্বিক মূর্তি দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থান হইতে সংগ্রহ করে বিদেশে পাচার করে আসছিল। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host