চট্টগ্রামের পটিয়া ৫ ফেব্রুয়ারী বুধবার বিকাল সাড়ে ৫ টার সময় থানার মোড় ন্যাশনাল ব্যাংকের সামনে থেকে জুতার ভিতরে করে ইয়াবা পাচারের সময় গোপন সংবাদে খবর পেয়ে পটিয়া থানার এস আই হিরু বিকাশ দে ও মিনহাজুল হকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে মোঃ হারেছ (২২) কে ১৮০০ পিচ ইয়াবা সহ গ্রেফতার করেছে। তার বাড়ি টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বডইতলী গ্রামের ইউনুস মিয়ার ছেলে। পটিয়া থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন জানান গোপন সংবাদের ভিক্তিতে অভিয়ান ছালিয়ে মোঃ হারেজ কে তল্লাশী করে জুতার ভিতরে করে বিশেষ কায়দায় মোড়ানো অবস্থায় ১৮০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। এই সংক্রান্তে পটিয়া থানার মামলা নং- ৫, ৫/২/২০২০ইং ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) টেবিল ১০(ক) রুজু করা হয়ছে বলে জানান ।