শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

অদ্য ১৩ জানুয়ারি ২০২০ ইং তারিখ ১৭.০৫ ঘটিকায় র্যাব-১০ সিপিসি-২, কেরাণীগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে ডিএমপি ঢাকার শ্যামপুর থানাধীন পোস্তগোলা এলাকায় অভিযান পরিচালনা করিয়া দেশীয় অস্ত্র মজুদকালে ১। মোঃ হোসেন (২৭), পিতা-মোঃ আঃ রাজ্জাক, সাং-চিরকা চাঁদপুর, থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর, এ/পি-নামা শ্যামপুর আজাদ মিয়ার বাড়ীর বাড়ীর ভাড়াটিয়া, থানা-কদমতলী, ডিএমপি, ঢাকা, ২। মোঃ মাহফুজ আহম্মেদ হৃদয় (২১), পিতা-মোঃ বাবুল, সাং-স্টাফ কোয়াটার্স, দেল্লাপাড়া, থানা-ডেমরা, ডিএমপি, ঢাকাদ্বয়’কে ০৪ (চার) টি বড় ছোরা ও ০১টি মোবাইল সহ হাতেনাতে গ্রেফতার করেন।
ধৃত আসামদের বিরুদ্ধে শ্যামপুর থানায় একটি অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।