শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

রাজধানী ঢাকার কেরানীগঞ্জে বিদেশী পিস্তলসহ ১জনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র্যাব ১০। বুধবার বিকাল সাড়ে পাঁচটার দিকে ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার মোঃআবুল কালামের নেতৃত্বে অভিযান চালিয়ে কেরানীগঞ্জ দক্ষিন থানার ইকুরিয়া এলাকার ইয়াজুল হকের বাড়ীর ২য়তলা থেকে অস্ত্রসহ মোঃআলআমিন নামে একজনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল ম্যাগজিন দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে দক্ষিন কেরানীগঞ্জ থানায় একটি অস্ত্র আইনে মামলা প্রকৃয়াধীন।র্যাব- ১০ ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি ২) ডিএডি বদিউল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।