সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার।

অবশেষে কোদাল হাতে আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম

অবশেষে কোদাল হাতে আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম

এস এম রাফি চিলমারী থেকে:নিজ এলাকার রাস্তার বেহাল দশা দেখে থেমে থাকতে পারেন নি চিলমারী উপজেলা শাখার আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভুট্টু।

মহদয় সুদীর্ঘ সাতাশ বছর অবধি দরখাস্ত করেও নিজ গ্রামের রাস্তা সংস্করণ করাতে উর্ধতন কর্মকর্তা বা স্থানীয় প্রতিনিধিদের দৃষ্টি আকর্শন করাতে পারেননি। ফলাফল সাতাশ বছর ধরে অবহেলিত চিলমারী উপজেলার ডেমনাপাড়ারের এলাকাবাসী। পরিশেষে নিজেই গ্রাম বাসীর কল্যাণের জন্য কোদাল হাতে নেমে পড়েছেন রাস্তার মেরামত করার জন্য।

এ নিয়ে আমরা জাহাঙ্গীর আলম ভুট্টুর সাথে কথা বললে তিনি আমাদের জানান, দীর্ঘ সাতাশ বছর ধরে আমি অনেক দরখাস্ত করলেও নজরে পড়েনি কারও। বৃষ্টির সময় আসলেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় জনগণের চলাচলের কি পরিমাণ সমস্যা। আমরা যদি নিজে থেকে একটু এগিয়ে আসি তাহলে হয়তো কিছুটা দূর্ভোগ কমে আসবে।

আমরা ঐ এলাকার বাসিন্দা মফিজল হক,আশরাফুল ইসলাম, নুর ইসলামের সাথে কথা বলে জানতে পারি, রাস্তা সংস্করণ না করায় গাড়ী চলাচল সহ মানুষের যাতায়াতের অনেক সমস্যা পড়তে হয়।

এখন শুধু এলাকাবাসীর একটাই চাওয়া রাস্তার মেরামত। কবে হবে? এই প্রশ্ন ঘুরছে যেন সবার মনে মনে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host