শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে বিপুল পরিমান জেলি মিশ্রিত ভেজাল চিংডি মাছ আটক

কেরানীগঞ্জে বিপুল পরিমান জেলি মিশ্রিত ভেজাল চিংডি মাছ আটক।কেরানীগঞ্জ উপজেলার আগানগর বউ বাচার ও জিনজিরা বাজারে অভিযান চালিয়ে ৪০ কেজি জেলি মিশ্রিত বাগদা চিংড়ি ও ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। পরে জেলি মিশ্রিত চিংড়ি বিক্রির অভিযোগে ২ জনকে জরিমানা করা হয়েছে। গতকাল রোববার সকালে ভ্রম্যমান আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) কেরানীগঞ্জ সার্কেল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রমথ রঞ্জন ঘটক। এসময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম রেজা, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ আবু ইউসুফ ও মোঃ মজিরুল হক।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জািনতে পারি যে ২য় বুড়িগঙ্গা সেতুর তলদেশে উপজেলার আগানগর এলাকায় একটি বউ বাজার রয়েছে। সেখানে নিষিদ্ধ পিরান হা, আফ্রিকার মাগুরসহ সরকার নিষিদ্ধ অনেক মাছ বিক্রি করে আসছে। আমরা এ সংবাদ পাওয়ার পর গতকাল রবিবার সকালে আকষ্মিক ভাবে আগানগর বৌ বাজারে অভিযান পরিচালনা করি। অভিযানে সেখানে জেলি মিশ্রিত চিংড়ি বিক্রি করার সময় হাতে নাতে ২ জনকে আটক করি।

আটককৃতরা হচ্ছে: স্বপন বর্মন (৪০) ও রিমন হোসেন (২৪)। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক মাছ বিক্রেতা স্বপন বর্মনকে ৫০০ টাকা এবং রিমন হোসেনকে ৩০০ টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়। এরপর জিনজিরা বাজারে অভিযানে গিয়ে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে জাল বিক্রেতারা পালিয়ে যায়। জব্দকৃত মাছ স্থানীয় ২টি মাদ্রাসায় বিতরন করা হয় এবং কারেন্টজাল উপজেলা পরিষদ প্রাঙ্গনে নিয়ে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host