শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

খালেদা জিয়ার বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলার পরবর্তী শুনানী ১৯জুন

শামীম আহম্মেদ,

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বগপুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলার অভিযোগ গঠনের পরবর্তী শুনানী ১৯জুন ধার্য করেছেন আদালত। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে স্থাপিত অস্থায়ী আদালতে আজ বৃহস্পতিবার সাড়ে ১১টায় মামলার শুনানী শুরু হয়। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে চিকিৎসাধীন খালেদা জিয়া অসুস্থ জানিয়ে সময় আবেদন করেন তার আইনজীবিরা। আদালতে এই মামলার আসামী সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের মৃত্যুর রিপোর্ট আদালতে না আসায় এবং খালেদা জিয়ার আইনজীবিদের সময়ের আবেদনের প্রেক্ষিতে পরে বিচারক এইচ এম রুহুল ইমরান আবেদন মুঞ্জর করে নতুন এ তারিখ ধার্য করেন। ২০০৮সালের ২৬ ফেব্রæয়ারী খালেদা জিয়া ও তার মমন্ত্রীসভার সদস্যসহ ১৬জনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা দায়ের করেন দুদক। মামলার অন্যতম আসামীরা হলেন বেগম খালেদা জিয়া, সাবেক বানিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল(অবঃ)আলতাফ হোসেন চৌধুরী, সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যানমন্ত্রী ড. খন্দকার মোশারফ হোসেন, সাবেক ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ব্যারিস্টার মোঃ আমিনুল হক,মোঃ সিরাজুল ইসলাম চৌধুরী, হোসাফ গ্রæপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন,সাবেক জ্বালানি ও খনিজ সম্পদ সচিব নজরুল ইসলাম,পেট্রোবাংলার সাবেক পরিচালক মুঈনুল আহসান,সাবেক জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী একে এম মোশারফ হোসেন। আদালতে ড. খন্দকার মোশারফ হোসেন, আলতাফ হোসেন চৌধুরী ও একে এম মোশরাফ হোসেনসহ ৫জন আসামী উপস্থিত ছিলেন। খালেদা জিয়ার পক্ষে আইনজীবিদের নেতৃত্ব দেন ব্যারিষ্টার মাসুদ রানা এবং সরকার পক্ষের আইনজীবি ছিলেন মোশারফ হোসেন কাজল।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host