শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরাণীগঞ্জে র‌্যাবের ভেজাল বিরোধী অভিজান দুইটন মেয়াদোত্তীর্ণ পচাগলা খেজুর জব্দ আটক-২


শামীম আহম্মেদ ঃ
কেরাণীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের কৈবর্ত্যপাড়া ও চরকালিগঞ্জ এলাকায় ভেজাল বিরোধী অভিজান চালিয়েছে র‌্যাব-১০ কেরাণীগঞ্জ ক্যাম্প। আজ ১৫ মে রোজ বুধবার দিনভর এ অভিজানে বিক্রয়নিষিদ্ধ মেয়াদোত্তীর্ণ পচাগলা দুইটন খেজুর জব্দ করেছে র‌্যাব-১০ সদস্যরা। এসময় তারা মেয়াদোত্তীর্ণ পচাগলা খেজুর বিক্রির দায়ে জহিরুল ইসলাম(৩৫) ও মানহীন আইসক্রীম বিক্রির দায়ে সোনীয়া আইসক্রীম ফ্যাক্টরীর মালিক বোরহান মুন্সী (৪৫)কে আটক করে নিয়ে আসে। পরে তাদের ভ্রম্যমান আদালতের মাধ্যমে বিচারের আওতায় আনা হলে ভ্রাম্যমান আদালতের নির্বাহীম্যাজিষ্ট্রেট ও কেরাণীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহেএলিদ মাইনুল আমিন আসামী জহিরুলকে ১০মাসের বিনাশ্রম কারদন্ড ও বোরহান মুন্সীকে নগদ ১০ হাজার টাকা জরিমানা ধার্যকরেন।
ও্যাব-১০ কেরাণীগঞ্জ ক্যাম্পের ডিএডি মো.বদিউল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে কেরাণীগঞ্জ উপজেলা সেনিটেশন কর্মকর্তা মো.শাহীনুর আলমের উপস্থিতিতে প্রথমে তারা শুভাঢ্যা ইউনিয়নের কালিগঞ্জ কৈবর্ত্যপাড়া এলাকার আফতাব হোসেনের বাড়িতে তল্লাশী চালায়। এসময় তারা ওই বাড়ির একটি ভাড়া কক্ষে বিপুল পরিমান মজুদকৃত বিক্রয়নিষিদ্ধ মেয়াদোত্তীর্ণ পচাগলা খেজুর উদ্ধার করে। একইসাথে এ খেজুর বিক্রিরসাথে জড়িত থাকায় জহিরুল নামের একজনকে আটক করে। পরে এ আভিজানিক দলটি চরকালিগঞ্জ বড়ইতলা এলাকার দানেশ মিয়ার বাড়িতে অভিজান চালিয়ে আরো অনেক বিক্রয়নিষিদ্ধ মেয়াদোত্তীর্ণ পচাগলা খেজুর উদ্ধার করে। মোট উদ্ধারকৃত খেজুরের পরিমান প্রায় দুইটণ হবে বলে জানান কেরাণীগঞ্জ উপজেলা সেনিটেশন কর্মকর্তা মো.শাহীনুর আলম। এছাড়া তারা একই এলাকায় সোনীয়া আইসক্রীম ফ্যাক্টরীতে অভিজান চালিয়ে অপরিচ্ছন্ন পরিবেশ ও মানহীন আইসক্রীম উৎপাদনের দায়ে ফ্যাক্টরী মালিক বোরহান মুন্সীকে আটকরে নিয়ে আসেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকারি নির্বাহীম্যাজিষ্ট্রেট ও কেরাণীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহেএলিদ মাইনুল আমিন বলেন, র‌্যাবের অভিজানে জব্দকৃত খেজুর মেয়াদোত্তীর্ণ ও পচাগলা যা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুকিপুর্ণ। পবিত্র মাহে রমজানে ধর্মপ্রান রোজাদারগণ খেজুর দিয়ে ইফতার করে থাকেন । তাই প্রতিবছর রমজান এলেই খেজুরের চাহিদা বেড়েযায় । এই সুযোগে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা অতিমুনাফার আশায় এ ধরনের মানহীন পন্য বিক্রিতে মেতে ওঠেন। যা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক। কাজেই এদেরকে অবশ্যই আইনের আওতায় আনা প্রয়োজন। #

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host