শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

শামীম আহম্মেদ ঃ
ঢাকার দক্ষিন কেরানীগঞ্জে মাওয়া সড়কের পাশে সাউথ টাউন সাইড অফিসে আজ ৩০ মার্চ শনিবার দুপুরে হামলা চালিয়ে ভাংচুর লুটপাট করেছে সন্ত্রাসীরা। সন্ত্রাসীরা অফিসের আসবাবপত্র ও গøাস ব্যাপক ভাংচুর করে। ভাংচুরের ঘটনায় কোন আহতের খবর পাওয়া যায়নি। সাউথ টাউনের ম্যানেজার (এডমিন) আলমগীর হোসেন বলেন, ৭০-৮০ জনের একদল সন্ত্রাসী মটরসাইকেল ও লেগুনা পরিবহন নিয়ে সাউথ টাউনের অফিসের সামনে অবস্থান নেয়। হঠাৎ করে তারা রড ও লাঠি সোঠা নিয়ে অফিসের ভিতর প্রবেশ করে। তারা সন্ত্রাসী হামলা চালিয়ে প্রথমে নিচ তলার ওয়াহেদুজ্জামানের ব্যাক্তিগত অফিস ভাংচুর করে। পরে সন্ত্রাসীরা ৬ তলা ভবনের ২য় তলায় সাউথ টাউনের অফিসের দামি আসবাবপত্র ও অফিসের গøাস ব্যাপক ভাংচুর করে। এসময় অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা দৌড়ে নিচে নামে। ভাংচুরের ঘটনায় কমপক্ষে ২০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে তাদের ধারনা। এই ঘটনায় দক্ষিন কেরানীগঞ্জ থানায় অজ্ঞাত পরিচয়ে সন্ত্রাসীদের নামে অভিযোগ করা হয়েছে। তাদের কাছ থেকে ৩টি মোবাইল সেট লুট করে নিয়ে গেছে। ভবনের মালিক ওয়াহেদুজ্জামান মেম্বার সাংবাদিকদের বলেন, সাউথ টাউনের অফিসটি তার ভবনে। ২০ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত আবাসন মেলা শুরু করেন। কি কারনে এই হামলাটি হয়েছে সেই বিষয়ে এখনো কোন কুল কিনারা পাচ্ছিনা। সাউথ টাউনের উর্দ্ধতন কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিবেন। এব্যাপারে দক্ষিন কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক ইমরান উকিল বলেন, ঘটনাস্থলটি তদন্ত করেছি। অফিসের কর্মকর্তাদের সঙ্গে আলাপ হয়েছে। যারা ঘটনাটি ঘটিয়েছে তাদের অনেকের মুখে কাপড় বাধা ছিল। অজ্ঞাত সন্ত্রাসীরা এই হামলাটি করেছে বলে সাউথ টাউনের কর্মকর্তারা তাদের জানিয়েছেন। এই ঘটনায় সাউথ টাউনের লোকজন একটি অভিযোগ করেছেন।