সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার।

চলে গেলেন গানের পাখি শাম্মী আখতার

চলে গেলেন বাংলা গানের জনপ্রিয় শিল্পী শাম্মী আখতার। আজ মঙ্গলবার দুপুর তিনটায় তার শারীরিক অবস্থা খারাপ হলে শান্তিনগরের বাসা থেকে হাসপাতালের উদ্দেশ্যে নেয়া হয়। হাসপাতালে নেয়ার পথেই শেষ নিঃস্বাস ত্যাগ করে তিনি। শাম্মী আখতার বিগত পাঁচ বছর যাবত ক্যান্সারে ভুগছিলেন।

বাংলায় জন্ম নেয়া, বাংলায় কথা বলা, বাংলার মানুষের ভালোবাসা পাবার মধ্যেই যেন নিজের জীবনের সার্থকতা খুঁজে পেতেন শাম্মী আখতার। শাম্মী আখতারের গানে হাতে খড়ি বরিশালের ওস্তাদ গৌর বাবুর কাছে। এরপর নানান সময়ে নানান জনের কাছে গানে শিক্ষা নিয়েছেন তিনি।

চলচ্চিত্রের গানে শাম্মী আখতারের যাত্রা শুরু আজিজুর রহমান পরিচালিত ‘অশিক্ষিত’ চলচ্চিত্রে গান গাওয়ার মধ্যদিয়ে। এই চলচ্চিত্রে গাজী মাজহারুল আনোয়ারের লেখা ‘আসি যেমন আছি তেমন রবো বউ হবোনারে’ এবং ‘ঢাকা শহর আইসা আমার আশা পুরাইছে’। সত্য সাহার সুর সঙ্গীতে এই দুটি গানের জনপ্রিয়তার কারণে আর পিছনে ফিরে তাকাতে হয়নি শাম্মী আখতারকে। এরপর শাম্মী আখতারের চলচ্চিত্রে প্রায় তিনশো গান গেয়েছেন।

জাকির হোসেন রাজু পরিচালিত ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ চলচ্চিত্রে ভালোবাসলেই সবার সাথে ঘর বাধা যায়না গানটি গাওয়ার জন্য শাম্মী আখতারকে ২০১০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেয়া হয়। ১৯৭৭ সালের ২২ ফ্রেব্রুয়ারি আকরামুল ইসলামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শাম্মী আখতার। তাদের দুই সন্তান কমল ও সাজিয়া। মৃত্যুর আগে দুই নাতি আর্শ ও আরিবের সঙ্গেই সময় কাটাতেন শাম্মী আখতার।

শাম্মী আখতারের কয়েকটি গান-

 

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host