রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার।

সেন্সরের অপেক্ষায় একটি সিনেমার গল্প

চিত্রনায়ক আলমগীর। অভিনেতা পরিচয়ের বাইরে একজন পরিচালকও তিনি। নির্মাতা হিসেবে ক্যারিয়ারের দ্বিতীয় ছবি নির্মাণ করেছেন সম্প্রতি। নাম ‘একটি সিনেমার গল্প’। তাই শুটিং শুরুর পর থেকেই আলোচনায় ছবিটি। এটি মূলত ছবির ভেতরে আরেক ছবির গল্প। এর কাহিনী, সংলাপ ও চিত্রনাট্যও লিখেছেন আলমগীর। মাত্র ২৭ দিনে এ ছবির শুটিং শেষ করেছেন তিনি। শুটিং শেষ হওয়া মাত্রই শুরু হয় পোস্ট প্রোডাকশনের কাজ। এডিটিং, ডাবিং সব কিছুই সচেতনভাবে কম সময়ের মধ্যেই শেষ করা হয়। আজ ছবিটি সেন্সরে জমা দেয়ার কথাও জানিয়েছেন নির্মাতা। এ প্রসঙ্গে আলমগীর বলেন, ‘ছবিটির সব কিছুই ঠিক টাইমে শেষ করার চেষ্টা ছিল আমার পুরো শুটিং টিমের মধ্যে। সে কারণেই শুটিং, এডিটিং, ডাবিং সব কিছু যথাযথ টাইমে শেষ করে এবার সেন্সরের জন্য প্রস্তুত করেছি। সেন্সর ছাড়পত্র পাওয়ার পরই ছবির মুক্তির তারিখ চূড়ান্ত করা হবে।’ ছবিটির মাধ্যমে প্রথমবারের মতো জুটি হয়েছেন আরেফিন শুভ ও কলকাতার নায়িকা ঋতুপর্ণা। পরিচালনার পাশাপাশি একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন আলমগীর। তার সঙ্গে অভিনয় করেছেন চিত্রনায়িকা চম্পা। এতে বরেণ্য শিল্পী রুনা লায়লার সুরে একটি গান গেয়েছেন আঁখি আলমগীর।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host