রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার।

কেরাণীগঞ্জে সাড়ে তিন কোটি টাকা উদ্ধারের দাবীতে মিশরিয়ানের আর্তনাদ।

 

কেরাণীগঞ্জে সাড়ে তিন কোটি টাকা উদ্ধারের
দাবীতে মিশরিয়ানের আর্তনাদ।

কেরাণীগঞ্জ ( ঢাকা) প্রতিনিধি:

কেরাণীগঞ্জে পাওনা টাকা উদ্ধারের দাবীতে সংবাদ সম্মেলনে আর্তনাদ করেছেন সাঈদ ওমর নামে এক মিশরিয়ান ও তার বাংলাদেশী বন্ধু মোঃ ইসলাম। গতকাল বৃহস্পতিবার সকালে কেরাণীগঞ্জ প্রেসক্লাবের এক সংবাদ সম্মেলনে বাংলাদেশী বন্ধু ও মিশরিয়ান বন্ধু বলেন, বিবাদী মোঃ নজনুল ইসলাম, মোঃ খোকন, মোঃ সঞ্জীব ও মোঃ আলীনহ আমি মো ইসলাম একসঙ্গে কুয়েতে বসবাস করতাম। কুয়েতে আমরা একসঙ্গে দুম্বার ব্যবসা করেছি। বিবাদীদের নিকট ব্যবসায়িক সংক্রান্তে এক কোটি ত্রিশ লক্ষ টাকা আমি পাওনা হই। উক্ত বিবাদীগন আমার পাওনাকৃত টাকা পরিশোধ না করিয়া বাংলাদেশে চলিয়া আসে। সেই টাকা উদ্ধারের জন্য আমি গত মাসে দেশে চলে আসি।

oplus_32

দেশে আসিয়া আমি বিবাদীদের নিকট আমার পাওনাকৃত টাকা চাহিলে তাহারা আজ নয় কাল করিয়া ঘুরাইতে থাকে। একই সাথে আমার বন্ধু মিশরিয়ান সাঈদ ওমরের উপরোক্ত একই বিবাদীগন ২কোটি ২৪ লাখ টাকা প্রতারনা করে ব্যবসায়ী টাকা আত্মসাৎ করে দেশে পালিয়ে আসে। আমরা উভয় মিলে ৩ কোটি ৫৪ লাখ টাকা ক্ষতি সাধিত হই। আপনাদের মাধ্যমে আমার ও আমার মিশরিয়ান বন্ধু সাঈদ ওমরে আকুল আবেদন আমরা যাতে অতি দ্রæত পাওনা টাকা ফেরত পেতে চাই। টাকা গুলো উদ্ধার করে বন্ধু মিশরানকে তার দেশে ফিরে দিতে চাই। তার বাংলাদেশ থাকা নিরাপদ না। বর্তমানে বিবাদীগন তাকে ও আমাকে বিভিন্ন রকম ভয়ভীতিসহ জীবননাশের হুমকি প্রদান করছে। এমতাবস্থায় আমরা দুই বন্ধু আর্থিক ক্ষতিসহ জীবন নিয়ে় ঝুঁকিতে আছি। আমরা উভয়ই আপনাদের লিখনির মাধ্যমে দেশের উর্দ্ধতম কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করছি। এবং ন্যায় বিচারের আশা করছি।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host