মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি। ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার।

কেরাণীগঞ্জে ৮৩ কেজি গাঁজাসহ ০৬ জন মাদক ব্যবসায়ীক গ্রেফতার

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে ৮৩ কেজি গাঁজাসহ ০৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০; মাদক বহনে ব্যবহৃত প্রাইভেটকার ও মাইক্রোবাস জব্দ।

অদ্য ০১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ মধ্য রাত আনুমানিক ০১:২৫ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন কদমতলী চৌরাস্তার এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে একটি প্রাইভেটকারে করে মাদক বহনকালে আনুমানিক ১৫,০০,০০০/- (পনের লক্ষ) টাকা মূল্যমানের ৫০ (পঞ্চাশ) কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম  মো. আক্তার হোসেন (৩৩), পিতা-মা. রুপ মিয়া, সাং-কৃষ্ণপুর, থানা-কোতয়ালি, জেলা-কুমিল্লা ও ২। মো. কবির হোসেন (৪০), পিতা-মো. বাবুল মিয়া, সাং-মাঝিগাছা, থানা-কোতয়ালি, জেলা-কুমিল্লা বলে জানা যায়। এ সময় তাদের নিকট হতে মাদক বহনে ব্যবহৃত উক্ত প্রাইভেটকারটি জব্দ করা হয়।

এছাড়া একই তারিখ ভোর রাত আনুমানিক ০৩:৪৫ ঘটিকায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ধলেশ্বরী টোল প্লাজা সংলগ্ন এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে একটি মাইক্রোবাসে করে মাদক বহনকালে আনুমানিক ৯,৯০,০০০/- (নয় লক্ষ নব্বই হাজার) টাকা মূল্যমানের ৩৩ (তেত্রিশ) কেজি গাঁজাসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। মো. এমরান @ সুমন (৩০), পিতা-মো. এমদাদুল হক, সাং- দাউদপুর টাং রোড চৌধুরী বাড়ী, থানা-ফেনী সদর, জেলা-ফেনী, ২। মো. মোস্তফা @ সুমন (৩৪), পিতা-মো. তৈয়ব আলী, সাং-তুলাবাড়ীয়া, থানা-ফেনী সদর, জেলা-ফেনী, ৩। মো. মেহেদী হাওলাদার (২১), পিতা-মো. এনামুল হাওলাদার, সাং-চরগদনাপুর থানা-নাজিরপুর, জেলা-পিরোজপুর ও ৪। মোছা. রহিমা আক্তার (৩৪), স্বামী-মো. হালিম শেখ, সাং-উত্তরফুলাতা, থানা-মোড়লগঞ্জ, জেলা-বাগেরহাট বলে জানা যায়। এ সময় তাদের নিকট হতে মাদক বহনে ব্যবহৃত উক্ত মাইক্রোবাসটি জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে জব্দকৃত প্রাইভেটকার ও মাইক্রোবাসে করে ঢাকার কেরাণীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করত।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host