সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

নাটোরে পাওনা টাকা চেয়ে খুন হলেন কলা চাষী

নাটোরে পাওনা টাকা চেয়ে খুন হলেন কলা চাষী

সোহেল পাবনা প্রতিনিধিঃ


নাটোরে পাওনা টাকা চাওয়ায় কালাম নামে ৪০ বছর বয়সী এক কলা চাষীকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে প্রতিপক্ষ কামাল হোসেনের বিরুদ্ধে। বুধবার (১২ জুলাই) সকাল ৭টার দিকে সদর উপজেলার কাফুরিয়া বাজারে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।
নিহত কালাম কাফুরিয়া গ্রামের রিফিউজি পাড়া এলাকার জনৈক আব্দুর রাজ্জাক কানুর ছেলে। অভিযুক্ত কামাল হোসেন একই গ্রামের পশ্চিম পাড়া এলাকার শুকচানের ছেলে। এলাকাবাসী জানায় কলা ব্যবসায়ী কালাম যখন কামালের কাছে তার পাওনা টাকা চায় তখন কামাল প্রকাশ্যে তাকে পিটিয়ে হত্যা করেছে।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, গত রমজান মাসে কাফুরিয়া বাজারের কলা ব্যবসায়ী কামাল হোসেন একই এলাকার দরিদ্র কলা চাষী মোঃ কালামের কাছ থেকে ২ লাখ টাকার কলা কিনে। কলা কেনার পর থেকেই কামাল হোসেন টাকা পরিশোধ করতে নানা টালবাহানা শুরু করে। বুধবার ১২ জুলাই সকাল ৭টার দিকে কামালের সঙ্গে দেখা হলে কালাম তার পাওনা টাকা চায়। এনিয়ে দুজনের মধ্যে বাক বিতোন্ডা শুরু হয়। বাক বিতোন্ডার এক পর্যায়ে কামাল হোসেন পাশে খড়ির আড়ৎ থেকে খড়ির একটা মোটা ডাল হাতে নিয়ে কলা চাষী কালামকে মারপিট করে। এতে কালাম আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এসময় উপস্থিত লোকজন কালামকে সাহায্য করতে এগিয়ে গেলে কামাল হোসেন দৌড়ে পালিয়ে যায়।

নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসিম আহমেদ কলা চাষীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেণ করা হয়। এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host