সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

র‌্যাব-১০ এর অভিযানে রাজধানীর কোতয়ালী এলাকা হতে অবৈধ বিদেশী ঔষধ ও ট্যাপেন্ডাটলসহ ০২ জন গ্রেফতার।

র‌্যাব-১০ এর অভিযানে রাজধানীর কোতয়ালী এলাকা হতে অবৈধ বিদেশী ঔষধ ও ট্যাপেন্ডাটলসহ ০২ জন গ্রেফতার।

মোঃ ইমরান হোসেন ইমু সংবাদদাতা।

গতকাল ০২ মে ২০২৩ তারিখ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার কোতয়ালী থানাধীন সিমসন রোড এলাকায় একটি অভিযান পরিচালনা করে ১৩৯২ (এক হাজার তিনশত বিরানব্বই) পিস বিভিন্ন প্রকারের অবৈধ বিদেশী ঔষধ ও ৪১০ (্চারশত দশ) পিস ট্যাপেন্ডাটল ট্যাবলেটসহ ঔষধ কালোবাজারী চক্রের ০২ সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ সোহাগ পলাশ (৪৩) ও ২। মোঃ মনোয়ার জাহান (৩৫) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০৪টি মোবাইল ফোন ও নগদ ২,৭৪,৫০০/- (দুই লক্ষ চুয়াত্তর হাজার পাঁচশত) টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার ঔষধ কালোবাজারী চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন যাবৎ অবৈধভাবে বিক্রয় নিষিদ্ধ বিভিন্ন বিদেশী কোম্পানির ঔষধ কালোবাজারী ও চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে কোতয়ালীসহ ঢাকা শহরের বিভিন্ন ঔষধের দোকানে সরবরাহ করে আসছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host