মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

আমান উল্লাহ আমান রিজভী সহ ‘শতাধিক বিএনপিকর্মী’কে গ্রেফতার করেছেন পুলিশ 

আমান উল্লাহ আমান রিজভী সহ ‘শতাধিক বিএনপিকর্মী’কে গ্রেফতার করেছেন পুলিশ।

সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

৭ ডিসেম্বর ২০২২,
বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের ভেতর থেকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী-আমান উল্লাহ আমানসহ শতাধিক নেতাকর্মীকে পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে দলটি।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাবেক এমপি ও মন্ত্রী আমানউল্লাহ আমানকে আটক করেছে পুলিশ।সন্ধ্যা ৬টার দিকে তাকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে আটক করে প্রিজন ভ্যানে নিয়ে যাওয়া হয়। এর আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে বুধবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ২৫ মিনিটের দিকে একই কার্যালয় থেকে গ্রেফতার করা হয়। তাকে প্রিজন ভ্যানে উঠিয়ে ডিবি কার্যালয়ে নিয়ে গেছে পুলিশ।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আমানউল্লাহ আমান, রুহুল কবির রিজভী আহমেদসহ অন্তত শতাধিক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। তবে পুলিশের পক্ষ থেকে আটক বা গ্রেফতারের কোনও সংখ্যা নিশ্চিত করা হয়নি।

এর আগে সন্ধ্যা ৫টা ৬ মিনিটে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকারের নেতৃত্বে ডিবির মতিঝিল বিভাগের একটি ইউনিটসহ বিএনপির কেন্দ্রীয় কার্যালয় প্রবেশ করে। তারা কার্যালয়ের ভেতরে অভিযান চালাচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host