শনিবার, ০২ মে ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

বুড়িগঙ্গায় অজ্ঞাত যুবকের ভাসমান লাশ উদ্ধার।

বুড়িগঙ্গায় অজ্ঞাত যুবকের ভাসমান লাশ উদ্ধার।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু,

ঢাকার বুড়িগঙ্গা নদীতে অজ্ঞাত এক যুবকের(২৫) ভাসমান লাশ উদ্ধার করেছে বসিলা নৌ পুলিশ ফাঁড়ি। কচুরিপানার সাথে ভাসমান অবস্থায় লাশটি দেখে স্থানীয়রা নৌ পুলিশকে খবর দিলে তারা এসে লাশটি উদ্ধার করে।

আজ (৯ই নভেম্বর) মঙ্গলবার বিকাল তিনটার দিকে কেরানীগঞ্জের খোলামোড়া ঘাট থেকে উত্তর দিকে মধু হাজির হাউজিং বরাবর মাঝ নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। এ সময় নিহতের পরনে কোনো কাপড় ছিলনা। তবে লাশের গায়ের ও হাতের চামড়া খসানো ছিল। লাশটির পরিচয় নিশ্চিতের জন্য বিভিন্ন থানায় ওয়ারলেস মারফত সংবাদ প্রেরণ করা হয়েছে।

বসিলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই লুৎফর রহমান জানান, জোয়ারের পানিতে ভেসে আসতে দেখে স্থানীয়রা বরিশুর নৌ পুলিশ ফাঁড়ি খবর দেয়। পরবর্তীতে বরিশুর ফাঁড়ি থেকে আমাদেরকে জানানো হলে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। লাশটি ২/৩ দিন আগের হাওয়ায় একেবারে ফুলে-ফেঁপে গিয়েছে। তবে প্রাথমিকভাবে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host