বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে ৩ জন কারাদণ্ড। কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযানে আ.লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার। দক্ষিণ কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার। কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। জলমহল দখলের চেষ্টা ও ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ইটনায় মানববন্ধন সেনাবাহিনীর নারী সদস্যের ছবি এডিট করে প্রতারণা, পিবিআইয়ের হাতে যুবক গ্রেপ্তার। কেরানীগঞ্জে ডিবি পরিচয়ে গাড়িচালককে আটকের অভিযোগ, দুই ব্যক্তি আটক। কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ৫১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। আগুন-সন্ত্রাসের প্রতিবাদে কেরানীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল। বীরত্বপূর্ণ দায়িত্ব পালনে স্বীকৃতি, বিপিএম পদক পাচ্ছেন মুন্সিগঞ্জ ডিবির এসআই আবুল কালাম আজাদ।

সাতক্ষীরার শ্যামনগর থেকে ২৮ দিনের শিশু হত্যা মামলার আসামী গ্রেফতার

সাতক্ষীরার শ্যামনগর থেকে ২৮ দিনের শিশু হত্যা মামলার আসামী গ্রেফতার,

সাতক্ষীরা জেলা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর থেকে ২৮ দিনের শিশু হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা। শুক্রবার দুপুরে শ্যামনগর উপজেলার যতিন্দ্রনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত পলাতক আসামীর নাম মোঃ আজাদ আলী গাজী (৪৫)। তিনি ওই গ্রামের মৃত. জব্বার গাজীর ছেলে।

র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ শরীফুল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল শ্যামনগর উপজেলার যতিন্দ্রনগর এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে শিশু হত্যা মামলার প্রধান আসামী আজাদ গাজীকে গ্রেফতার করা হয়।

তিনি জানান, গত ১২ জুলাই বিকালে গ্রেফতারকৃত আজাদ গাজী পারিবারিক কলহের জেরে প্রতিবেশী যতিন্দ্রনগর গ্রামের আমিনুর রহমানের ২৮ দিনের কন্যা শিশু সুমাইয়া সুলতানাকে পুকুরের পানিতে ডুবিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহত শিশুর মা আফরোজা খাতুন গত ১৪ জুলাই শ্যামনগর থানায় আজাদ আলী গাজীকে প্রধান আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। শুক্রবার দুপুরে এ মামলার প্রধান আসামী আজাদ আলী গাজীকে গ্রেফতার করা হয়। তিনি

আরো জানান, গ্রেফতারকৃত আসামীকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host