শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ মাকে দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় শৈলকুপার শিক্ষিকার মৃত্যু। ঢাকার কেরাণীগঞ্জ এলাকায় র‌্যাব-১০ এর বিশেষ অভিযান: প্রায় ১ লক্ষ ৩৫ হাজার টাকা বাজার মূল্যের ৪৫৩ পিস ইয়াবাসহ পেশাদার ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। কেরানীগঞ্জে ডিবির অভিযানে ৫০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ২৩৫ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার। কেরানীগঞ্জে ২,০১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার। কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) কর্তৃক ০১ (এক) কেজি গাঁজা‘সহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযানে ৬০ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। কেরাণীগঞ্জে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে ৫ জনের কারাদণ্ড। মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি রবিন কেরাণীগঞ্জে গ্রেফতার।

২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, দক্ষিণ কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান।

২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, দক্ষিণ কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান।

কেরানীগঞ্জ সংবাদদাতা:

ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-দক্ষিণ) বিশেষ অভিযান পরিচালনা করে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

শনিবার (১৯ জুলাই ২০২৬) দুপুর ১টা ১৫ মিনিটে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা মাঠেরকোণা ঝিলমিল থেকে কদমতলী যাওয়ার প্রধান সড়কের পশ্চিম পাশে মেজবান কাচ্চি ঘরের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মো. মাসুম (৩৭)। তিনি নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার উত্তর লক্ষণখোলা এলাকার বাসিন্দা। অভিযানের সময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলাম খানের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ মো. রেজাউল করিমের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. আব্দুস সাফিউল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর ১০(ক) ধারায় মামলা (নং-৪৩, তারিখ: ১৯ জুলাই ২০২৬) দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host