শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী। অর্থঋণ মামলার অপব্যবহার বন্ধে আইন সংস্কারের দাবি কামাল শিকদারের। থানায় জিডি করা হয়েছে: তিন মাস ধরে নিখোঁজ মোহাম্মদ আব্দুল মালেক, সন্ধান চায় পরিবার। এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল

১০ পাউন্ডে কেনা আংটি বিক্রি সাড়ে ৬ লাখে

যুক্তরাজ্যের সাপ্তাহিক বাজারে মাত্র ১০ পাউন্ডে কেনা একটি আংটি পরে নিলামে বিক্রি হয়েছে ৬ লাখ ৫৬ হাজার সাতশ ৫০ পাউন্ডে।

আংটিটি যিনি বিক্রি করেছিলেন তিনি জানতেন না এটা আসলে ২৬ পয়েন্ট ২৭ ক্যারটের একটি হীরার আংটি। তিনি এটিকে সাধারণ আংটি ভেবে ১০ পাউন্ডে বিক্রি করে দেন। পরে এর আসল মূল্যের কথা নিশ্চিত করে জিমোলোজিক্যাল ইন্সটিটিউট অব আমেরিকা (জিআইএ)।

১৯৮০ সালে এক নারী ১০ পাউন্ডে ‘টেনার’ নামের ওই হীরার আংটি কিনেছিলেন। ওয়েস্ট মিডলসেক্স হাসপাতালের অঙ্গনে চ্যারিটির জন্য প্রায়ই নানা ধরনের টুকিটাকি জিনিস বিক্রি হয়। আংটিটি সেখান থেকেই কেনেন তিনি।

এত বছর ওই নারী আংটিটি সাদামাটা হিসেবে ব্যবহার করতেন। রান্নাবান্না থেকে শুরু করে প্রতিদিনের কাজকর্ম করতেন ওই আংটি হাতেই। বাজারে কিংবা আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময়ও আংটি তার হাতেই থাকত। কিন্তু চলতি বছরে এসে তার ধারণা হয় সেটি মূল্যবান হতে পারে।

এরপর বুধবার লন্ডনে নিলামে তোলা হলে ৬ লাখ ৫৬ হাজার সাতশ ৫০ পাউন্ডে তা বিক্রি হয়ে যায়।

আংটি বিক্রির সম্পূর্ণ অর্থ এন্ডেভর ফান্ড নামে এক দাতব্য সংস্থাকে দিয়ে দেয়া হবে। আহত, অসুস্থ দরিদ্র ব্যক্তি ও নারীদের চিকিৎসার জন্য ব্যয় হবে ওই অর্থ থেকে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_main_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'right_click_premium_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_css_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341