শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার।

সাড়ে ১৭ বছর পর কারাগার থেকে মুক্ত বাতাসে লুৎফুর জামান বাবর।

সাড়ে ১৭ বছর পর কারাগার থেকে মুক্ত বাতাসে লুৎফুর জামান বাবর।

কেরানীগঞ্জ ঢাকা।

সাড়ে ১৭ বছর কারাবাসের পর সব মামলায় খালাস পেয়ে কারামুক্ত হলেন বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর ২ টা ১০ মিনিটে তিনি কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কারামুক্ত হন। এ সময় তার নিজ নির্বাচনী এলাকা নেত্রকোনা-৪ ( মদন মোহনগঞ্জ খালিয়াজুরী) থেকে হাজারো নেতাকর্মী তাকে শুভেচ্ছা জানাতে কারা ফটকে ভিড় করেন। তিনি কারা ফটক থেকে বেরিয়ে আসার সময় উৎসুক নেতাকর্মী ধাক্কাধাক্কি করে কারা ফটকের মূল গেট ভেঙে ভিতরে প্রবেশ করে তাকে বহনকারী গাড়িটি ঘিরে ধরে বিভিন্ন স্লোগান দিতে থাকে। নেতাকর্মীদের ভিড়ের চাপে কারা ফটক থেকে মূল রাস্তায় প্রবেশ করতে তার প্রায় আধঘন্টা সময় লেগেছে।

জানা গেছে,কেরানীগঞ্জের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর নেতাকর্মীদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করার কথা রয়েছে। এরপর তিনি গুলশানের বাসায় যাবেন।

উল্লেখ্য:২০০৭ সালের ২৮মে আটক হন লুৎফুজ্জামান বাবর। এরপর বিভিন্ন মামলায় তার দণ্ড হয়। এর মধ্যে দুটি মামলায় তার মৃত্যুদণ্ডাদেশ হয় এবং একটিতে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। তবে গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকার পতন হওয়ার পর এসব মামলার আপিল শুনানি শেষে একে একে খালাস পান বাবর। সর্বশেষ গত মঙ্গলবার তিনি চট্টগ্রামে আটক দশ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেয়ে আজ কারাগার থেকে বেরিয়ে আসেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host