রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক। শ্বশুর হত্যায় জামাইয়ের ১৫ লাখ টাকার চুক্তি, ডিবির জালে আরেক আসামি গ্রেফতার।

রাজধানীতে সন্ত্রাসীদের গুলিতে ডিবি পুলিশ এর পরিদর্শক জালাল নিহত

রাজধানীর মিরপুরের পাইকপাড়ায় একটি বাড়িতে অভিযানের সময় গোয়েন্দা পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। সোমবার মধ্যরাতে মধ্য পীরেরবাগের আলিমুদ্দিন স্কুল সংলগ্ন লাভলি বেগমের বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, সন্ত্রাসীদের অবস্থান জানতে পেরে রাত এগারোটার দিকে অভিযান চালায় পুলিশ। এ সময় বাড়িটির তৃতীয়তলা থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। অভিযানের সময় গোলাগুলিতে ইন্সপেক্টর জালালউদ্দিনের মাথায় গুলি লাগে। এরপর স্কয়ার হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিরপুর জোনের এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেন, গোয়েন্দা পুলিশের একটি টিম অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করতে গেলে দুর্বৃত্তরা তাদের ওপর হামলা করে। সারারাত বাড়িটিকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চালায়।

ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১২টার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়িটিতে অভিযান শুরু করে। এ সময় ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীরের মাথায় গুলি লাগে। ঘটনাস্থল থেকে ৪-৫ জনকে আটক করা হয়েছে।

এদিকে মধ্য পীরেরবাগের বাড়িটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলাবাহিনী। প্রয়োজনে আবারো অভিযান চালানো হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host