রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক। শ্বশুর হত্যায় জামাইয়ের ১৫ লাখ টাকার চুক্তি, ডিবির জালে আরেক আসামি গ্রেফতার।

মুন্সীগঞ্জে ৪ কেজি গাজা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর থানার পিছন থেকে গাজা বিক্রির নগদ টাকা ও প্রায় ৪ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কর হয়েছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩ কেজি ১৮০ গ্রাম ও নগদ ১৬ হাজার ৩শ ৮০টাকা জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো সাধু বণিক @ খোকন বণিক (৫২) ও স্ত্রী নয়ন বণিক (৪২)। গ্রেফতারকৃত দুইজ সম্পর্কে স্বামী স্ত্রী। মালপাড়ার বনিক্যপাড়ার মৃত সন্তোষ বনিকের ছেলে।

সদর সার্কেল আশফাকুজ্জামানের নেতৃত্বে টিএসআই শহিদুল ইসলাম, এএসআই লুৎফর রহমান, এএসআই বাদল, কনস্টবল আসাদ, রাজীব অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ৯টায় এই অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, নগদ ১৬ হাজার ৩শ ৮০টাকা ও ৩ কেজি ১৮০ গ্রাম গাজা তাদের কাছ থেকে উদ্ধার করা হয়। থানায় মামলার প্রস্তুতি চলছে। সাধু দীর্ঘদিন ধরে থানার পিছনে মাদক ব্যবসা করে আসছে। পূর্বেও তাকে কয়েকবার গ্রেফতার করা হয়েছে এবং সাজাও হয়েছে। জেল খেটে আবার জামিনে বের হয়ে তার পূর্বের ব্যবসা আরো জমজমাটভাবে চালায়।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host