সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার।

বৈষম্য বিরোধী ছাত্র জনতা প্রতিনিধি সাজ্জাদ এর উপর হামলার প্রতিবাদে কেরাণীগঞ্জে সংবাদ সম্মেলন।

বৈষম্য বিরোধী ছাত্র জনতা প্রতিনিধি সাজ্জাদ এর উপর হামলার প্রতিবাদে কেরাণীগঞ্জে সংবাদ সম্মেলন।

কেরাণীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

বৈষম্য বিরোধী ছাত্র- জনতা আন্দোলনের কেরানীগঞ্জ শুভাঢ্যা ইউনিয়নের প্রতিনিধি পরিচয় বহনকারী সাজ্জাদ ইসলামের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার সকালে কেরাণীগঞ্জ প্রেসক্লাবের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলন করেন কেরাণীগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র দাবীদাররা। এসময় লিখিত বক্তব্যে পাঠ করে সাজ্জাদ আল ইসলাম বলেন, ১৭ নভেম্বর রাত সাড়ে এগারোটায় ইকুরিয়া প্রাথমিক বিদ্যালযের সামনে শুভাঢ্যা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড এর যুবদলের সাংগঠিক সম্পাদক হাসিবুল হাসান অনিক গং অতর্কিত হামলা চালায়। এই হামলায় তার ছোট ভাই ইফাজে,সোহান ও কালা বাবুসহ আরো কয়েকজন ছিলো। বৈষম্য বিরোধী ছাত্র- জনতা আন্দোলনের কেরানীগঞ্জ শুভাঢ্যা ইউনিয়নের প্রতিনিধি সাজ্জাদকে হত্যার উদ্যেশ্যে হামলায় তীব্র নিন্দা এবং কঠোর প্রতিবাদ জানায়। তারা আরো বলেন বৈষম্য বিরোধী ছাত্র সাজ্জাদ এর অন্যায় ছিলো সে-সন্ত্রাস, চাদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে দাড়িয়েছিল। সোচ্চার হয়েছিলেন চাদাবাজদের বিরুদ্ধে এবং অন্যায়ের প্রতিবাদ সমাবেশ করেছিলেন। সংবাদ সম্মেলনে মাধ্যমে তাদের দায়েরকৃত মামলার আসামীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

যুবদলের পরিচয় বহনকারী শুভাঢ্যা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড এর যুবদলের সাংগঠিক সম্পাদক হাসিবুল হাসান অনিক সম্বন্ধে জানতে চাইলে, কেরাণীগঞ্জ দক্ষিণ থানার বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলি বাবু বলেন, যুবদলের হাসিবুল হাসান অনিক নামে আমার জানামতে কোন নেতা নেই। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট যুব ও ক্রিয়া সংগঠক সাইমন চৌধুরী, বৈষম্য বিরোধী ছাত্র -জনতা আন্দোলন নেতা ইঞ্জিনিয়ার কামাল হোসেন, রাব্বি ইসলাম নিলয়, সাদিয়া, শহিদুল ইসলাম ও নোমান প্রমূখ।

oplus_32

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host