বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ বাবার সন্ধান চেয়ে দেশবাসীর কাছে দুই ভাইয়ের আকুল আবেদন, সন্ধান দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার! জিনজিরা পীর মোহাম্মদ পাইলট স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ছাত্রদল নেতা পাভেল মোল্লার রাজনৈতিক কার্যালয়ে আগুন। দক্ষিণ কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি। ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত।

বুড়িগঙ্গায় নৌকাডুবিতে ৩ জনের লাশ উদ্ধার, নিখোঁজ একজন।

বুড়িগঙ্গায় নৌকাডুবিতে ৩ জনের লাশ উদ্ধার, নিখোঁজ একজন।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

কেরানীগঞ্জের বুড়িগঙ্গা নদীতে এম,ভি প্যারাডাইস নামের বালুবাহী বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী নৌকাডুবিতে একই পরিবারের দুই শিশুসহ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরো একজন জন নিখোঁজ রয়েছে।
আজ সোমবার সকাল দশটায় কেরানীগঞ্জ মডেল থানাধীন খাগাইল ফ্যানফ্যাক্টরি ঘাট বরাবর এ ঘটনা ঘটে। এতে রেখা বেগম (২৯), ও তার মেয়ে সানজিদা (৮) এবং রেখা বেগমের বোনের ছেলে শফিকুল (৭) নামের জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল। এছাড়া এখনো পর্যন্ত শীতল (২৭) নামের একজন নিখোঁজ রয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপসহকারী পরিচালক (জোন-৫) হাফিজুর রহমান জানান, সকাল দশটার দিকে একই পরিবারের সাতজন সহ ১১জন একটি ডিঙ্গি নৌকায় উঠে নদী পারাপারের সময় বালূবাহী বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবে যায়। এতে ৭ জন সাঁতরে তীরে উঠতে পারলেও ৪ জন নিখোঁজ ছিল। পরবর্তীতে আমরা এসে একে একে এ পর্যন্ত ৩ জনের লাশ উদ্ধার করেছি। একজন এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে।

বরিশুর পুলিশের ইনচার্জ আব্দুস সোবাহান জানান, আমরা বাল্কহেডটি ও এর চালক এবং সহকারীসহ ৬ জনকে আটক করতে সক্ষম হয়েছি।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host