সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার।

বিদেশী পিস্তলসহ ডাকাত সরদার গ্রেপ্তার

ময়মনসিংহের পাগলায় বিদেশী পিস্তলসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে র‌্যাব ১৪। গ্রেপ্তাররা হলো ডাকাত সরদার রায়হান ও দুই সহযোগী অহেদ আলী ও সিরাজ।

মঙ্গলবার (২০ মার্চ) উপজেলার অললী গ্রামে র‌্যাব ১৪ এর এএসপি গৌতম দেবের নেতৃত্বে অভিযান পরিচালনার সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাবার সময় ডাকাত দলের সর্দারসহ তাদের আটক করা হয়।

এসময় তাদের দেহ ও বসতঘর তল্লাশী করে ১টি ম্যাগাজিনসহ বিদেশী পিস্তল, ১ রাউন্ড গুলি, ৪টি লোহার দা, ২টি বড় ছোড়া, ১টি কাটার, ১টি লোহার করাত, ১টি স্টিলের চেইন, ৩টি মোবাইল উদ্ধার করা হয়।

মঙ্গলবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব আরো জানায়, আটক হওয়া ডাকাত সরদার রায়হান একাধিক মামলার আসামী এবং সবাই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।

ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামীদেরকে গ্রেপ্তারের জন্য র‌্যাব-১৪ এর আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host