মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: হেরোইন, গাঁজা ও ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ক্যান্সারে আক্রান্ত শফিকের চিকিৎসায় প্রধানমন্ত্রীর সহায়তার আকুতি আবেদন। কেরানীগঞ্জে ইট-বালু কেনাবেচা নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। হারানো বিজ্ঞপ্তি রেহেনা নামের এক নারী নিখোঁজ রয়েছেন। কেরানীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৫ জন। নবাবগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ দুই পেশাদার মাদক কারবারি গ্রেফতার। বিশেষ অভিযানে দক্ষিণ কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। বিদেশি পিস্তল ও ২৫টি চোরাই মোবাইলসহ পেশাদার ছিনতাইকারী গ্রেফতার, ভাটারা থানা পুলিশের অভিযান। মোঃসোহাগ ইসলাম। কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার। মে – ২০২৬ ও জুন – ২০২৬ মাসের জেলার শ্রেষ্ঠ গোয়েন্দা অফিসার নির্বাচিত হয়েছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণ  এর সাব ইন্সপেক্টর এনামুল হক।

পবিত্র লাইলাতুল শবে মিরাজ ১৪ এপ্রিল, শনিবার

আগামী ১৪ এপ্রিল শনিবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র লাইলাতুল মিরাজ পালিত হবে। আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব এ বি এম আমিন উল্লাহ্ নূরী এতে সভাপতিত্ব করেন।

সভায় জানানো হয়, বাংলাদেশের আকাশে আজ ১৪৩৯ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল সোমবার পবিত্র জমাদিউস সানি মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী মঙ্গলবার থেকে পবিত্র রজব মাস গণনা শুরু হবে।এ প্রেক্ষিতে, আগামী ১৪ এপ্রিল শনিবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র লাইলাতুল মি‘রাজ পালিত হবে।

সভায় তথ্য মন্ত্রনালয়ের যুগ্ম-সচিব মো. মিজান-উল-আলম, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মো. সাইদুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নুরুল ইসলাম, উপ-প্রধান তথ্য কর্মকর্তা মু. সাইফুল্লাহ, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের চেয়ারম্যান জিয়াউল হাসান, ঢাকা জেলার আরডিসি মো. ইলিয়াস মেহেদী, ওয়াক্ফ প্রশাসক মো. শহীদুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক মো. ইউসুফ আলী, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আবদুর রহমান, চকবাজার শাহী জামে মসজিদের খতীব মাওলানা শেখ নাঈম রেজওয়ান ও লালবাগ শাহী জামে মসজিদের খতিব আবু রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।লাইলাতুল মিরাজ

সভায় ১৪৩৯ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় আজ রোববার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র রজব মাসের চাঁদ দেখা যায়নি। এমতাবস্থায়, আগামীকাল সোমবার পবিত্র জমাদিউস সানি মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী মঙ্গলবার থেকে পবিত্র রজব মাস গণনা শুরু হবে। এ প্রেক্ষিতে, আগামী ১৪ এপ্রিল শনিবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র লাইলাতুল মি’রাজ পালিত হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host