রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক। শ্বশুর হত্যায় জামাইয়ের ১৫ লাখ টাকার চুক্তি, ডিবির জালে আরেক আসামি গ্রেফতার।

নকল প্রসাধনী ও নিম্নমানের পন্য উৎপাদনের অপরাধে ঢাকার কেরানীগঞ্জের দুটি কারখানাকে জরিমানা করেছে

ঢাকার:কেরানীগঞ্জ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র‌্যাব-১০।
রোববার বিকেলে র‌্যাব-১০-এর উপ সহকারী মেজর মো. আশরাফুল হকে নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। এ সময় বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) কর্মকর্তা আবদুল হান্নান ও র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমানও উপস্থিত ছিলেন।
র্যা ব সূত্রে জানা যায়, পটকাজোর ও নেকরোজবাগ গ্রামের মো. হাবিবুর রহমান ও রনির কারখানায় বিএসটিআইয়ের অনুমতি ছাড়া অবৈধ লোগো ব্যবহার করে ও বিএসটিআইয়ের পরীক্ষা-নিরীক্ষা ছাড়া বিভিন্ন নামী ব্র্যান্ডের কসমেটিকস তৈরি করা হচ্ছিল। এ অপরাধে ওই কারখানার মালিক মো. হাবিবুর রহমানকে দুই লাখ টাকা, অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ ছাড়া রন’ স কসমেটিকস কোম্পানির ভিতর অতিরিক্ত গ্যাস মজুদ পেয়েছে যেখানে সর্বোচ্চ ১২৫ কেজি গ্যাস রাখার নিয়ম আছে কিন্তু ওই প্রতিষ্ঠানে ৪৫০ কেজির বেশি আছে এজন্য খুব তাড়াতাড়ি কোম্পানির পন্য অন্যথায় সরিয়ে নেওয়ার জন্য আদেশ দিয়েছে আদালত।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host