শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী। অর্থঋণ মামলার অপব্যবহার বন্ধে আইন সংস্কারের দাবি কামাল শিকদারের। থানায় জিডি করা হয়েছে: তিন মাস ধরে নিখোঁজ মোহাম্মদ আব্দুল মালেক, সন্ধান চায় পরিবার। এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল

ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত ভারতের আরও এক ধর্মগুরু

পাঁচ বছর আগের একটি ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন ভারতের স্বঘোষিত গডম্যান আসারাম বাপু। বুধবার জোধপুরের একটি আদালত তাকে ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত করেন। সারাবিশ্বে এই ধর্মগুরুর কয়েক লাখ অনুসারী রয়েছে। খবর বিবিসি।

২০১৩ সালে ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণ করার অভিযোগ ওঠে ৭৭ বছর বয়সী আসারাম বাপুর বিরুদ্ধে। দোষী সাব্যস্ত হওয়া এই ধর্মগুরু উচ্চ আদালতে তার রায়ের বিরুদ্ধে আপিল করবেন।

বিশ্বব্যাপী ৪শ আশ্রম রয়েছে এই ধর্মগুরুর। সেখানে তিনি মেডিটেশন এবং ইয়োগা শেখান। গুজরাট শহরে আরও একটি ধর্ষণের ঘটনাও তিনি বিচারের মুখোমুখি হবেন।

১৬ বছরের কিশোরীকে ধর্ষণের মামলায় আসারামসহ মোট পাঁচজন অভিযুক্তের মধ্যে দু’জনকে মুক্তি দিয়েছে আদালত। আইনজীবীদের ধারণা ৭৭ বছরের আসারামের সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে। বুধবার আরও পরের দিকে তার সাজা ঘোষণা করা হবে।

আসারামের বিরুদ্ধে ধর্ষণ মামলার রায় নিয়ে জোধপুরে ইতোমধ্যেই বিশৃঙ্খলা তৈরি হয়েছে। বিশেষ সতর্কতা জারি করা হয়েছে রাজস্থান, গুজরাট ও হরিয়ানায়। তিন রাজ্যেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এর আগে আরও এক ধর্মগুরু গুরমিত রাম রহিমের বিরুদ্ধে ধর্ষণ মামলার শাস্তি ঘোষণা করা হয়। এর পরই বিক্ষোভ-সংঘাতে ৩৬ জন নিহত এবং প্রায় ২শ কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়। আসারাম বাপুরও ভক্তের সংখ্যা অনেক।সেকারণেই অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে। রায় ঘোষণার আগে বিশৃঙ্খলা ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অভিযোগে তার ৬ ভক্তকে আটক করা হয়েছে।

২০১৩ সালে গ্রেফতার হওয়ার পর থেকে জেলেই রয়েছেন আসারাম। ১২ বার জামিনের আবেদন করেন তিনি। কিন্তু প্রতিবারই তার আবেদন খারিজ করা হয়। অশুভ শক্তির হাত থেকে মুক্তি দেওয়ার নাম করে মানাই গ্রামের আশ্রমে নিয়ে গিয়ে উত্তরপ্রদেশের শাহজাহানপুরের ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণ করেছিল বলে আসারামের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। আসারামের বিচার শুরু হওয়ার পর থেকে গত চার বছরে দুই মামলার ৯ জন সাক্ষীর উপর হামলা চালানো হয়েছে। মারা গেছেন ৩ জন।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_main_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'right_click_premium_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_css_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341