মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি। ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার।

দোহারে বাড়ির সীমানা প্রাচীর নির্মানের জেড়ে একাত্তর টিভির সাংবাদিকে পিটিয়ে জখম

দোহারে বাড়ির সীমানা প্রাচীর নির্মানের জেড়ে একাত্তর টিভির সাংবাদিকে পিটিয়ে জখম. . দোহার-নবাবগঞ্জ  প্রতিনিধিঃ ঢাকার দোহার উপজেলার সুতারপড়া গ্রামের জালাল, আলালদের সাথে বাড়ির সীমানা নির্ধারণের জেড়ে একাত্তর টিভির ঢাকা জেলা দক্ষিণ প্রতিনিধি মো. ফারুক আহমেদকে পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। রবিবার সকাল ১১ টার দিকে সুতারপাড়া তার শ্বশুর বাড়ির সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। সাংবাদিক ফারুক আহমেদ জানান, তার শ্বশুর বাড়ির সাথে প্রতিবেশী আলাল, জালালদের সীমানা প্রাচীর নির্মান নিয়ে বিরোধ দেখা দেয়। সেখানে সমাধানের জন্য কথা বলতে গেলে আলাল, জালালগং তার হাতের ক্যামেরা ও মুঠোফোন ছিনিয়ে নেয়। বিষয়টি দোহার থানা পুলিশকে জানালে তাৎক্ষণিক পুলিশ ঘটনা স্থলে পৌছায় এবং কয়েকজনকে আটক করে। কিছুক্ষণ পরে সকাল ১১টার দিকে বাসা থেকে বাজারে আসার সময় বাড়ির সামনে রাস্তায় সাংবাদিক ফারুক আহমেদের উপর অর্তকৃত্ব ভাবে সন্ত্রাসী হামলা চালায় আলাল, জালালদের সন্ত্রাসী বাহিনী। এতে মারাত্মক ভাবে আহত হয় সাংবাদিক ফারুক আহমেদ। ইট দিয়ে মাথায়, মুখে, হাতে, পায়ে এবং পিঠে আঘাত করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এছাড়া সাংবাদিক ফারুক এর সাথে থাকা বিজয় টিভির সাংবাদিক আতাউর রহমান সানী এবং দৈনিক আগামীর সময় পত্রিকার ফটো সাংবাদিক দিপু তালুকদারও এ হামলার শিকার হয়। সাথে সাথে সংবাদ পেয়ে দোহার প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান, সেক্রেটারী মাহবুবুর রহমান টিপুসহ অন্য সাংবাদিকবৃন্দু ঘটনা স্থলে পৌছে সাংবাদিক ফারুক আহমেদকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা করে। বর্তমানে সেখানে তিনি চিকিৎসারত অবস্থায় রয়েছে। এবিষয়ে দোহার প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান বলেন, এহেন সাংবাদিক নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং যতদ্রুত সম্ভব অপরাধীদের আইনের আওতায় আনা হোক। অন্যথায় ঢাকা জেলা সাংবাদিক ইউনিয়ন নিয়ে রাস্তায় নেমে আন্দোলন করার হুশিয়ারী দেন। দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন বলেন, যত তারাতারি সম্ভব অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে দোহার থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host