সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার।

দোষী সাব্যস্ত হলেন বলিউড সুপারস্টার সালমান খান

১৯৯৮ সালে দুটি কৃষ্ণসার প্রজাতির হরিণ শিকার অভিযোগে ২০ বছর আগের পুরনো মামলায় ভারতের একটি আদালত বলিউড সুপারস্টার সালমান খানকে দোষী সাব্যস্ত করেছে।
এমনি তার ছয় বছর পর্যন্ত জেল হতে পারে, তবে তিনি আপিল করতে পারবেন বলে জানিয়েছেন আদালত।

এ মামলার অন্য অভিযুক্ত বলিউড তারকা সাইফ আলী খান, সোনালি বান্দ্রে, নিলম ও টাবুকে খালাস দিয়েছে আদালত।

কত বছরের কারাদণ্ড হতে যাচ্ছে সালমান খানের সেটি শিগগিরই ঘোষণা করবে আদালত ।

বিশ বছর আগের পুরনো এই মামলার আদেশ দিয়েছেন যোধপুরের ডিসট্রিক্ট প্রিজাইডিং অফিসার দেবকুমার খাত্রী।

আদেশ দেয়ার সময় আদালতে উপস্থিত ছিলেন বলিউড তারকা সাইফ আলী খান, সোনালি বান্দ্রে, নিলম ও টাবু ।

এ মামলায় ট্রাভেল এজেন্ট দশায়ন্ত সিং ও সালমানের সহকারী দিনেশ গাউরে এ দুজনও অভিযুক্ত ছিলেন ।
অভিযুক্ত মিস্টার গাউরে অবশ্য এখনো পলাতক।

সালমান খানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিলো যে তিনি ১৯৯৮ সালের ১ ও ২ অক্টোবর যোধপুরের কাছে কানকানি গ্রামে দুটি বিরল প্রজাতির হরিণ শিকার করেছেন।

সালমানসহ উল্লেখিত অভিযুক্ত অভিনেতা, অভিনেত্রীরা সেখানে একটি হিন্দি ছবির শুটিংয়ে গিয়েছিলেন।

তবে এ মামলায় নিজেকে নির্দোষ দাবি করে সালমান খান বলেছেন হরিণ দুটি প্রাকৃতিক কারণেই মারা গেছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host