বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ বাবার সন্ধান চেয়ে দেশবাসীর কাছে দুই ভাইয়ের আকুল আবেদন, সন্ধান দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার! জিনজিরা পীর মোহাম্মদ পাইলট স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ছাত্রদল নেতা পাভেল মোল্লার রাজনৈতিক কার্যালয়ে আগুন। দক্ষিণ কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি। ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

ইতিহাস ও ঐতিহ্যের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। দীর্ঘ ১৮ বছর পরে ঢাকার কেরানীগঞ্জে সম্মেলনের মাধ্যমে সংগঠনটির দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হচ্ছে। সম্মেলন উপলক্ষে আজ শুক্রবার বিকেল তিনটায় উপজেলার আগানগর ইউনিয়নের আমবাগিচায়
কেরানীগঞ্জের মহিলা ডিগ্রি কলেজ মাঠে এক সমাবেশের আয়োজন করা হয়েছে।

সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি আসাদুজ্জামান রাসেলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্থানীয় সাংসদ নসরুল হামিদ বিপু।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সফল ছাত্রলীগ থেকেই নেতৃত্বের শুরু,তাই দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রলীগের নেতৃত্ব যেন দক্ষ সংগঠক ও বঙ্গবন্ধুর আদর্শ উজ্জীবিত ছাত্রনেতাদের হাতেই থাকে সেদিকে লক্ষ্য রেখে নতুন কমিটি গঠন করা হবে।

মাঠে-ঘাটে যারা কাজ করে তাদেরকেই নেতৃত্বে আনতে হবে। এখানে যারা প্রার্থী হয়েছে সবাই আওয়ামী লীগের নেতা হওয়ার জন্য যোগ্যতা রাখে, বিগত ছাত্রলীগের কমিটি থেকেই বর্তমান চেয়ারম্যান নির্বাচিত হয়েছে এমন অনেকেই এখানে উপস্থিত আছে। সুতরাং ছাত্রলীগ থেকে যার নেতৃত্বে শুরু হয় এটা প্রমাণিত।

এতে বিশেষ অতিথি হিসেবে কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম মামুন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগ সভাপতি মাহমুদ আলম শুভাঢ্যা ইউনিয়ন চেয়ারম্যান হাজী ইকবাল হোসেন আগানগর ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশি , আগানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপত মীর আসাদ হোসেন টিটু বক্তব্য প্রদান করেন। দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী মিরাজুর রহমান সুমন, সাধারণ সম্পাদক হাজী রমজান আলী মেম্বার

এরপর সম্মেলনে আগত কাউন্সিলরদের ভোটের মাধ্যমে প্রায় অর্ধশতাধিক প্রার্থীদের মধ্য থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করতে দ্বিতীয় অধিবেশন শুরু হয়।

উল্লেখ্য এর আগে ২০০৩ সালে সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় এতে বর্তমান কেরানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান সহিদুল হক সহিদ সভাপতি ,শাক্তা ইউনিয়ন চেয়ারম্যান সালাউদ্দিন লিটন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host