বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ মাকে দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় শৈলকুপার শিক্ষিকার মৃত্যু। ঢাকার কেরাণীগঞ্জ এলাকায় র‌্যাব-১০ এর বিশেষ অভিযান: প্রায় ১ লক্ষ ৩৫ হাজার টাকা বাজার মূল্যের ৪৫৩ পিস ইয়াবাসহ পেশাদার ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। কেরানীগঞ্জে ডিবির অভিযানে ৫০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ২৩৫ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার। কেরানীগঞ্জে ২,০১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার। কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) কর্তৃক ০১ (এক) কেজি গাঁজা‘সহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযানে ৬০ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। কেরাণীগঞ্জে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে ৫ জনের কারাদণ্ড। মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি রবিন কেরাণীগঞ্জে গ্রেফতার।

দক্ষিণ কেরানীগঞ্জে ৩ জন জাল টাকার ব্যবসায়ী গ্রেপ্তার, উদ্ধার ১ লাখ ১০ হাজার টাকার জাল নোট

দক্ষিণ কেরানীগঞ্জে ৩ জন জাল টাকার ব্যবসায়ী গ্রেপ্তার, উদ্ধার ১ লাখ ১০ হাজার টাকার জাল নোট।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে তিনজন পেশাদার জাল টাকার ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)। এ সময় তাদের কাছ থেকে মোট ১ লাখ ১০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

শনিবার (১৮ জুলাই ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা এলাকার মাঠের কোণা ভূতেরগলি এলাকায় হাজী ইব্রাহীমের বাড়ির এক ভাড়াটিয়ার বাসায় অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)। এসআই (নিরস্ত্র) মো. মনির হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে তিনজনকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. রাজিব মোল্লা (২০), পিতা: মো. আব্দুল কুদ্দুস মোল্লা, মাতা: মোছা. রিনা বেগম, গ্রামের বাড়ি কলাগাছিয়া ইউনিয়ন, গলাচিপা উপজেলা, পটুয়াখালী। তার কাছ থেকে ৫০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

অপর গ্রেপ্তার ব্যক্তি মো. রাব্বি হাওলাদার (২৫), পিতা: মো. মোজাম্মেল হাওলাদার, মাতা: মোছা. ডালিয়া বেগম, গ্রামের বাড়ি খারিজ্জমা, গলাচিপা, পটুয়াখালী। তার কাছ থেকে ২৫ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

এছাড়া মো. রাসেল (৩৪), পিতা: মো. আনোয়ার হোসেন, মাতা: মোছা. ফজিলাত বেগম, গ্রামের বাড়ি বাশবাড়িয়া, দরিয়াবাদ ইউনিয়ন, কলাগাছিয়া, গলাচিপা, পটুয়াখালী। বর্তমানে তিনি দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকার মাঠের কোণা ভূতেরগলি এলাকায় হাজী ইব্রাহীমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। তার কাছ থেকে ৩৫ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া জাল নোটের মোট মূল্য ১ লাখ ১০ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জাল নোট সংক্রান্ত আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host