শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ জাতীয়তাবাদী মুক্তিযুদ্বের প্রজন্ম দলের প্রতিষ্ঠাতা মরহুম হাবিবুর রহমান হাবিবের ২০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত। দক্ষিণ কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ১৫ বোতল ফেয়ারডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। ঢাকা -৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদের সাথে পলিশের উধর্ধতন কর্মকর্তাদের জরুরি সভা অনুষ্ঠিত। কক্সবাজারে অসাধু ফিস ফ্রাই ব্যবসায়ীদের বিরুদ্ধে ট্যুরিস্ট পুলিশের কড়া অবস্থান। ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) এর অভিযানে ২০ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। ঢাকা জেলায় জানুয়ারি ২০২৬ মাসের শ্রেষ্ঠ তদন্তকারী সাব-ইন্সপেক্টর হিসেবে সম্মাননা পেলেন এস এম এনামুল হক। কেরানীগঞ্জে ঢাকা জেলা ডিবির অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। সড়ক পরিবহণ ও সেতু প্রতিমন্ত্রী মহোদয়কে জেএসএস’র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা। রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ দোকানকে জরিমানা। অনলাইনে এই প্রতারকের ফাঁদে নিঃস্ব হাজারো মানুষ।

দক্ষিণ কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ১৫ বোতল ফেয়ারডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

দক্ষিণ কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ১৫ বোতল ফেয়ারডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

কেরানীগঞ্জ সংবাদদাতা:
মাদক নির্মূলে চলমান অভিযানের অংশ হিসেবে ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) বিশেষ অভিযান পরিচালনা করে ১৫ বোতল ফেয়ারডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

জানা গেছে, গত ২৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চরকুতুব এলাকায় অভিযান চালায় ডিবির একটি চৌকস টিম। এ সময় ফজলুল হক (৩৮) নামীয় এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ১৫ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা নং-৪২, তারিখ ২৬/০২/২০২৬ খ্রিস্টাব্দ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host