বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

দক্ষিণ কেরানীগঞ্জের সাব-রেজিস্ট্রি অফিসে নগদ অর্থ, মালামাল চুরি

দক্ষিণ কেরানীগঞ্জের সাব-রেজিস্ট্রি অফিসে নগদ অর্থ, মালামাল চুরি।
ইমরান হোসেন ইমু।। কেরানীগঞ্জ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর সাব রেজিস্ট্রি অফিসের ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল ২ জুলাই বৃহস্পতিবার মধ্যরাতে এ চুরি হয়। সাব-রেজিস্ট্রি অফিসের ভিতরে থাকা এনআরবিসি ব্যাংকে শাটার কেটে নগদ অর্থ ও বেশ কয়েকটি দলিল লেখক এর ঘর ভেঙ্গে কম্পিউটার , সিসিটিভি ক্যামেরা সহ প্রয়োজনীয় দলিলপত্র নিয়ে যায় চুরি করে।

দলিল লেখক হাজী মোহাম্মদ শফিক মাস্টার বলেন, ভোর ৭ টা ৪০ মিনিটে নকল নবীশ কামরুল মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি আমার অফিসের কম্পিউটার ও আসবাবপত্র ভাঙচুর অবস্থায় পড়ে আছে। ডযর থেকে নগদ অর্থ ও দলিলপত্র চুরি হয়ে গেছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন সেন্টু বলেন, মধ্যরাতে এ ডাকাতির ঘটনাটি ঘটেছে লোকমুখে খবর পেয়েছি। ঘটনাস্থলে এসে দেখি সাব-রেজিস্ট্রি অফিসের সাথে সংশ্লিষ্ট এনআরবিসি ব্যাংকের বুথ এর শাটার ভেঙে ডাকাত চুরি করেছেন। বেশ কয়েকটি দলিল লেখকের এর অফিসে ভাঙচুর করে কম্পিউটার দলিলপত্র ও সিসিটিভি ক্যামেরা চুরি করে নিয়ে যায়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার সাব রেজিস্ট্রার মৃত্যুঞ্জয় শিকারি বলেন, রাজেন্দ্রপুরের সাব-রেজিস্ট্রি অফিসে একটি নির্জন এলাকা, সন্ধ্যার পরে এখানে ভুতুড়ে অবস্থা তৈরি হয়। এলাকাটি নির্জন ও ভুতুড়ে হওয়ায় চুরির ঘটনাটি ঘটেছে। সকালে অফিসে এসে দেখি এনআরবিসি ব্যাংকের বুথ এর শাটার ভাঙ্গা। কয়েকজন দলিল লেখক এর অফিস কম্পিউটার আসবারপত্র সব কিছু ভেঙে তছনছ করে রেখে গেছেন এক দল চোর। প্রশাসনের কঠোর নজরদারি দরকার সাব রেজিস্ট্রি অফিসে।

নাইট গার্ড রবির সাথে কথা বলে জানতে পারি,আমাকে চাকরি থেকে না করার জন্য আমার উপর বিষয়টি দায় চাপাচ্ছে। এলাকাটি নির্জন থাকায় মাঝেমধ্যে তাড়াতাড়ি বাড়িতে চলে যায়। এখানে সিসি ক্যামেরা সেট করা আছে। । এখানে নতুন একজন সিকিউরিটি গার্ড নিয়োগ দেওয়া হয়েছে। আমি যদি এ ঘটনার সাথে জড়িত থাকি পুলিশ তার সঠিক তদন্ত করুক।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহ্জামান বলেন, এলাকাটি নির্জন, তাই চুরির ঘটনা ঘটেছে। এখানে কোন নগদ আর্থিক লেনদেন হয় না তবে দলিল লেখকদের কয়েকটি কম্পিউটার চুরি হয়েছে। জড়িতদের আটকের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host