বুধবার, ২২ Jul ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দক্ষিণ কেরানীগঞ্জের শুভ্যাঢা–চুনকুটিয়া হাবিব নগরে রাস্তা উঁচু করায় জলাবদ্ধতা, চরম দুর্ভোগে এলাকাবাসী বুদ্ধিপ্রতিবন্ধী এতিম নজির আহমদের সম্পত্তি রক্ষায় মিথ্যা মামলার বিরুদ্ধে সরজমিন তদন্ত ও সাক্ষ্যগ্রহণের আহ্বান ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, দক্ষিণ কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান। দক্ষিণ কেরানীগঞ্জে ৩ জন জাল টাকার ব্যবসায়ী গ্রেপ্তার, উদ্ধার ১ লাখ ১০ হাজার টাকার জাল নোট রাস্তায় ময়লা ফেলায় ব্যক্তিকে স্তুপকৃত ময়লা নিজ ব্যয়ে পরিষ্কারের নির্দেশ ৪ বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের বিএমডিসি নিবন্ধনের দাবিতে মানববন্ধন। ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী। অর্থঋণ মামলার অপব্যবহার বন্ধে আইন সংস্কারের দাবি কামাল শিকদারের। থানায় জিডি করা হয়েছে: তিন মাস ধরে নিখোঁজ মোহাম্মদ আব্দুল মালেক, সন্ধান চায় পরিবার।

দক্ষিণ কেরানীগঞ্জের শুভ্যাঢা–চুনকুটিয়া হাবিব নগরে রাস্তা উঁচু করায় জলাবদ্ধতা, চরম দুর্ভোগে এলাকাবাসী

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

দক্ষিণ কেরানীগঞ্জের শুভ্যাঢা–চুনকুটিয়া হাবিব নগরে রাস্তা উঁচু করায় জলাবদ্ধতা, চরম দুর্ভোগে এলাকাবাসী।

দক্ষিণ কেরানীগঞ্জ প্রতিনিধি:
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার শুভ্যাঢা ইউনিয়নের চুনকুটিয়া হাবিব নগর এলাকায় সরকারি চলাচলের রাস্তার একটি অংশ ব্যক্তিগত উদ্যোগে উঁচু করে সিসি ঢালাই করার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, মাসুম মিয়া নামে এক ব্যক্তি নিজের বাড়ির সামনে রাস্তার মাঝখানে অনুমোদন ছাড়াই ঢালাই করে রাস্তা উঁচু করে দেওয়ায় পানি স্বাভাবিকভাবে নিষ্কাশন হতে পারছে না। ফলে এক পাশে পানি জমে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে এবং এলাকাবাসীকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, রাস্তার এক পাশ দিয়ে পানি নেমে গেলেও অন্য পাশে পানি আটকে থাকে। সামান্য বৃষ্টিতেই হাঁটুসমান পানি জমে যায়। এতে শিশু, বয়স্ক ও সাধারণ পথচারীদের চলাচল কঠিন হয়ে পড়েছে। অনেকেই নিয়মিত মসজিদে নামাজ আদায় করতে যেতে সমস্যায় পড়ছেন। স্কুলগামী শিক্ষার্থীদেরও কষ্ট করে পানি মাড়িয়ে বিদ্যালয়ে যেতে হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, সরকারি রাস্তার ওপর কোনো ধরনের সরকারি অনুমোদন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ব্যক্তিগত অর্থায়নে রাস্তা উঁচু করা হয়েছে, যা জনসাধারণের চলাচলে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।

স্থানীয়দের আরও দাবি, এ ঘটনার ভিডিওচিত্র তাদের কাছে রয়েছে, যেখানে রাস্তার বর্তমান অবস্থা এবং জলাবদ্ধতার চিত্র স্পষ্টভাবে দেখা যায়। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত রাস্তা পূর্বের অবস্থায় ফিরিয়ে এনে জনদুর্ভোগ দূর করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত মাসুম মিয়ার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকেও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এলাকাবাসীর দাবি, দ্রুত ঘটনাটি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সরকারি রাস্তা জনগণের চলাচলের উপযোগী করে দেওয়া হোক।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host