রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক। শ্বশুর হত্যায় জামাইয়ের ১৫ লাখ টাকার চুক্তি, ডিবির জালে আরেক আসামি গ্রেফতার।

তথ্যপ্রযুক্তি মামলায় সাংবাদিক মিতুর জামিন লাভ

তথ্যপ্রযুক্তি মামলায় সাংবাদিক মিতুর জামিন লাভ
ঢাকা ১৯ সেপ্টেম্বর ২০১৯: আইসিটি আইনের মামলায় গ্রেফতার হওয়া সাংবাদিক শারমিন সুলতানা মিতু জামিন লাভ করেছে। বৃহস্পতিবার ঢাকার বিকেলে সাইবার ট্টাইব্যুনালের বিচারক তার জামিন মঞ্জুর করেন। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের আইন উপদেষ্টা এ্যাডভোকেট কাওসার হোসাইন তার পক্ষে জামিন শুনানী করেন।
২০১৮ সালে সাংবাদিক মিতুর বিরুদ্ধে শ্রীপুরের এক কথিত ডাক্তার মোস্তফা কামাল তার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের ধরে তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করেন। ওই ডাক্তার শ্রীপুরে ফার্মেসীর মধ্যে হাসপাতাল বানিয়ে বিভিন্ন রোগের অপচিকিৎসা করতো। এছাড়া ওই ডাক্তারের বিরুদ্ধে এই সংক্রান্ত সংবাদ প্রকাশ হওয়ায় প্রশাসন তার অবৈধ ব্যবসা প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয়।
গত ৭ সেপ্টেম্বর দুপুরে মিতুকে গাজীপুরের নিজ বাসা থেকে দেড় বছরের শিশুপুত্র রেখে গ্রেফতার করে স্থানীয় পুলিশ।
সাহসী সাংবাদিক শারমিন সুলতানা মিতু বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য। সংগঠনের পক্ষ থেকে ন্যায় বিচারের দাবি করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host