শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

ঢাকা-৩ আসনে প্রার্থী বাবু গয়েশ্বর চন্দ্র রায় বিজয়ী হয়েছেন।
কেরানীগঞ্জ সংবাদদাতা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ঢাকা-৩ (কেরানীগঞ্জ আংশিক) আসনে ১৬,৫৫৩ ভোট বেশি পেয়ে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী বাবু গয়েশ্বর চন্দ্র রায় বিজয়ী হয়েছে। তিনি প্রথম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়াও আসনটিতে গণভোটে হ্যাঁ জয় যুক্ত হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ উমর ফারুক স্বাক্ষরিত প্রাথমিক বেসরকারি ফলাফল বার্তা প্রেরণ শিট থেকে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আসনটিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় (ধানের শীষ) প্রতীক নিয়ে ৯৮হাজার ৭শত ৮৫ ভোট পেয়ে তিনি বিজয়ী হয়েছেন।
এসময় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়েতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ শাহিনুর ইসলাম (দাঁড়িপাল্লা) প্রতীক নিয়ে পেয়েছেন ৮২ হাজার ২শত ৩২ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী মোঃ সুলতান আহম্মদ খাঁন (হাতপাখা) প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ২শত ৪৫ ভোট, জাতীয় পার্টির প্রার্থী মোঃ ফারুক (লাঙ্গল) প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৭০ ভোট, বাংলাদেশ সমাজ তান্ত্রিক দল (বাসদ) এর প্রার্থী মজিবুর হাওলাদার (মই) প্রতীক নিয়ে পেয়েছেন ১৯৬ ভোট, গণফোরাম এর প্রার্থী মুহাম্মদ রওশন ইয়াজদানী (উদীয়মান সুর্য) প্রতীক নিয়ে পেয়েছেন ১৭৪ ভোট, বাংলাদেশ কংগ্রেস এর প্রার্থী মোহাম্মদ জাফর (ডাব) প্রতীক নিয়ে পেয়েছেন ১৫০ ভোট, গণসংহতি আন্দোলন এর প্রার্থী মোঃ বাচ্চু ভুইয়া (মাথাল) প্রতীক নিয়ে পেয়েছেন ৩৭৮ ভোট, গণ- অধিকার পরিষদের প্রার্থী মোঃ সাজ্জাদ (ট্রাক) প্রতীক নিয়ে পেয়েছেন ৯৬ ভোট ও স্বতন্ত্র প্রার্থী মোঃ মনির হোসেন (ফুটবল) প্রতীক নিয়ে পেয়েছেন ৩১০ ভোট।
আসটিতে সর্বমোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬২ হাজার ১শত ৫৯ জন। এরমধ্যে ভোট কাষ্ট হয়েছে ১ লাখ ৯৩ হাজার ২শত ৭৮ ভোট। এরমধ্যে বাতিল হয়েছে ৩ হাজার ৬শত ৪২ ভোট।
আসনটিতে গণভোট পড়েছে ১লাখ ৯৪ হাজার ৭শত ১২ টি। যাহা সংসদ নির্বাচনের থেকে ১৪৩৪ টি ভোট বেশি। এরমধ্যে হ্যাঁ ভোট ১লাখ ৩৭ হাজার ৪৭ ভোট পড়ে জয় যুক্ত হয়েছে। না ভোট পড়েছে ৪৪ হাজার ৬শত ৩৭ টি, এবং বাতিল হয়েছে ১৩ হাজার ২৮ টি।
এবিষয়ে সহকারী রির্টার্নিং কর্মকর্তা মোঃ উমর ফারুক বলেন, অনেকেই ভোট দিয়ে ব্যালট পেপার বাক্সে না ফেলে সাথে নিয়ে চলে যেতে পারে। যার কারণে কয়েকটি ভোট কম বেশি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।